শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » ধর্ষণচেষ্টা মামলার আসামী জামিনে মুক্তি পেয়ে বাদীকে প্রাণনাশের হুমকি
প্রথম পাতা » গাইবান্ধা » ধর্ষণচেষ্টা মামলার আসামী জামিনে মুক্তি পেয়ে বাদীকে প্রাণনাশের হুমকি
বুধবার ● ২৮ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষণচেষ্টা মামলার আসামী জামিনে মুক্তি পেয়ে বাদীকে প্রাণনাশের হুমকি

---সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: ‘ধর্ষণচেষ্টা মামলা তুলে নিতে হবে। নইলে বাড়ি থেকে বের করে দেয়া হবে।’ গাইবান্ধার সদরের একটি ধর্ষণচেষ্টা মামলার আসামি জামিনে মুক্তি পেয়ে বাদীকে এভাবেই হুমকি দিয়েছেন। বাদী বিলকিস বেগম (২১ অক্টোবর) আদালতে নিরাপত্তা চেয়ে ১০৭ ধারায় অভিযোগও দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করেছেন, আসামী মাসুম মিয়া (১৯ অক্টোবর) জামিনে মুক্তি পেয়ে (২০ অক্টোবর) সকালে মাসুমসহ, লিটন মিয়া, আলামিন মিয়া ও লাইজু বেগম দেশিও অস্ত্র ও লাঠি নিয়ে তাঁর বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও প্রাণনাশের হুমকি দেন। ভয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন আসতে থাকলে দৌড়িয়ে পালিয়ে যায় আসামীপক্ষ।

বাদী বিলকিস বেগম জানান, মাসুম গ্রেপ্তার হওয়ার পর থেকে আসামিপক্ষের লোকজন ও আত্মীয়স্বজন মামলা তুলে নেওয়ারে জন্য চাপ দিতে থাকেন। আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে মাসুম ও তার সহযোগী লিটন, আলামিন ও লাইজু বেগম বাড়িতে ঢুকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও প্রাণনাশের হুমকি দেন।

তিনি অভিযোগ করে আরও বলেন, আসামি প্রাণনাশের হুমকি দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে তিনি আদালতের কাছে নিরাপত্তা চেয়ে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে গাইবান্ধা জেলা জজ কোর্টের নারী-শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতের পিপি শিউলি খাতুন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের দরিদ্র পরিবারের ষষ্ঠ শ্রেনির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় চাচা মাসুম। গত ২২ সেপ্টেম্বর সকালে বাড়িতে এসে নিজের কাজের জন্য দড়ি চায় চাচা মাসুম। সেই ছাত্রীকে দড়ি খোঁজার কথা বলে ঘরে ডেকে এনে অসৎ উদ্দেশ্যে মাসুম শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দেয় এবং শ্লীলতাহানি ঘটায়। এসময় ছোট ভাই ও আশেপাশের লোকজন উপস্থিত হলে কৌশলে পালিয়ে যায় মাসুম।

মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মা বিলকিস বেগম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত মাসুম মিয়া (২৬) কে গ্রেফতার করে (২৮ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)