শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » তিস্তার নাব্যতা পুনরুদ্ধার ও ভাঙনরোধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » তিস্তার নাব্যতা পুনরুদ্ধার ও ভাঙনরোধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
রবিবার ● ১ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিস্তার নাব্যতা পুনরুদ্ধার ও ভাঙনরোধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: তিস্তা নদীর নাব্যতা পুনরুদ্ধার ও ভাঙনরোধের দাবিতে আজ রবিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও তারাপুর এলাকায় তিস্তা নদী তীরে পৃথক দুটি মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদের ডাকে এই কর্মসূচী পালিত হয়। মানববন্ধন থেকে তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবি জানানো হয়।

হরিপুর খেয়াঘাট এলাকায় মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরার সদস্য আমিনুল ইসলাম গোলাপ, ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা জাসদ নেতা মুন্সী আমিনুল ইসলাম সাজু, বহ্মপুত্র সড়ক সেতু আন্দোলন নেতা অ্যাড. আশরাফ আলী, কামরুল ইসলাম, মাহবুবার রহমান টুকু, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, আসাদুল ইসলাম আজাদ, সাজু মিয়া, হাসান খান প্রমুখ।

বক্তারা বলেন, তিস্তা নদী পুনঃ খনন ও ভাঙন রোধে দুই তীর রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়া হলে নদী নাব্যতা ফিরে পাবে। সেইসাথে নৌ চলাচল স্বাভাবিক ও কৃষি উন্নয়নে সেচ সুবিধা সম্প্রসারণ করা সম্ভব হবে। অবিলম্বে ওই প্রকল্পটি বাস্তবায়নের জন্য জরুরী পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

গাইবান্ধায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে চেক ও সনদপত্র বিতরণ

গাইবান্ধা :: ‘মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ এ প্রতিপাদ্য বাস্তবায়নে আজ রবিবার গাইবান্ধায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি দিবসটির দিনব্যাপী কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও অনুদানের চেক বিতরণ, বৃক্ষরোপন ও পরিস্কার পরিচ্ছন্নতা।

গাইবান্ধা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবদুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এএসপি ময়নুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহম্মেদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে ৩ জন প্রশিক্ষিককে ১ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া কম্পিউটার ও গবাদি পশু পালন সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণকারিদের মধ্যে সনদপত্র ও অনুদানের চেক বিতরণ করা হয়।

অপরদিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে সাদুল্লাপুর উপজেলা সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নবীনেওয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহারিয়া খান বিপ্লব। বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সহ-সভাপতি আঃ জলিল সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসান প্রমূখ।

পরে আত্নকর্মসংস্থান প্রকল্পের ৫০০০০ হাজার টাকা করে চেক গ্রহন করেন ফুলমিয়া ও আব্দুল কাইয়ুম মিয়া। এছাড়াও উত্তরবঙ্গ প্রকল্পের ২৫ জন প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।





আর্কাইভ