বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে স্বামী হত্যায় দায়ে স্ত্রীসহ ৫জনের মৃত্যুদণ্ড
খাগড়াছড়িতে স্বামী হত্যায় দায়ে স্ত্রীসহ ৫জনের মৃত্যুদণ্ড
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির গুইমারায় স্ত্রীর পরকিয়ার ভাড়াটিয়া দিয়ে রামগড়ের সৌদি ফেরত প্রবাসী স্বামী মমিনুল হক(৪০) হত্যার ঘটনায় স্ত্রী রাবেয়া বেগমসহ ৫জনকে মৃত্যুদণ্ড দন্ডাদেশ প্রদান করেছে আদালত।
আজ বৃহস্পতিবার ৩ ডিসেম্বর দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামীরা হলেন, সাইফুল ইসলাম, ফিরোজ, আবুল কালাম ও আবুল আসাদ ওরফে মিঠু। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আবুল আসাদ ওরফে মিঠু ছাড়া সবাই কারাগারে রয়েছে।
খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৬সালের ০৫ফেব্রুয়ারি জেলার গুইমারা উপজেলার রবীন্দ্র কার্বারী পাড়ার জঙ্গল থেকে প্রবাসী মমিনুল হকের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রী রাবেয়া বেগম পরকিয়ার জেরে পূর্বপরিকল্পিত ভাবে ভাড়াটিয়া খুনি দিয়ে স্বামী মমিনুলকে হত্যা করে। একই বছরের ৯সেপ্টেম্বর পুলিশ তদন্ত করে চার্জশিট দেয়। রাষ্ট্রপক্ষের ১২জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দেন।
মামলার বিবরনে জানা যায়, নিহত মোমিনুল হক রামগড় উপজেলার চৌধুরীপাড়ার বাসিন্দা ও সৌদি প্রবাসী ছিলেন। ১লাখ টাকা চুক্তিতে ভাড়াটিয়া খুনি দিয়ে পরিকল্পিতভাবে স্বামীকে গুইমারা নিয়ে হত্যা করান। হত্যার তিনমাস পর হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন করে স্ত্রীসহ খুনিদের গুইমারা ও ব জানতে পারলে। পরকীয়ার পথ পরিষ্কার করতে স্ত্রী রাবেয়া স্বামীকে হত্যার পরিকল্পনা করে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা