শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » গুনীজন » ডঃ আবু মাহমুদ এর জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি : সাইফুল হক
প্রথম পাতা » গুনীজন » ডঃ আবু মাহমুদ এর জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি : সাইফুল হক
শুক্রবার ● ১ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডঃ আবু মাহমুদ এর জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি : সাইফুল হক

ছবি : অধ্যাপক ডঃ আবু মাহমুদআজ প্রখ্যাত অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ডঃ আবু মাহমুদ এর জন্মশতবার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে তিনি আমার শিক্ষক ছিলেন। তিনি মাস্টার্স এ মার্কসবাদের উপর একটি কোর্স পড়াতেন। ছাত্র রাজনীতির ব্যস্ততায় মাঝেমধ্যে অন্য ক্লাস মিস করলেও স্যারের ক্লাস খুব একটা মিস করতাম না।তখনকার জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বন্ধুপ্রতীম আবুল হাসিব খানও স্যারের এই ক্লাসে তেমন অনুপস্থিত থাকতেন না।স্যার এর পড়ানোর ধরন ছিল অসাধারণ।স্যারের পড়ানো ছিল মাথা আর হ্রদয়ের যুগলবন্দী। কথা বলতেন একেবারে ভিতর থেকে।ছাত্র - ছাত্রীরা না বুঝে যাবে কোথায়! স্যার এর ফুলার রোডের বাসায়ও বার কয়েক গেছি।সলিমুল্লাহ খানসহ আমাদের আরো বন্ধুরা স্যারের বাসায় যেতেন নিয়মিত।
বিশ্ববিদ্যালয় জীবনে আমি হাতে গোনা যেসব শিক্ষককে লাইব্রেরীতে মগ্ন থাকতে দেখেছি অধ্যাপক আবু মাহমুদ তার মধ্যে অন্যতম। এখনো চোখে লেগে আছে কাঁধে বই এর বিরাট ঝোলা আর হাতে একগাদা বইপত্র নিয়ে স্যার লাইব্রেরীতে ঢুকছেন- বেরুচ্ছেন।বিপ্লবী মতাদর্শ, রাজনীতি আর রাজনৈতিক অর্থনীতির প্রতি আমার আগ্রহ আর অনুসন্ধিৎসা জাগিয়ে তুলতে স্যার এর রয়েছে এক গুরুত্বপূর্ণ ভূমিকা।
স্যার এর মৃত্যু অকালমৃত্যুই, ১৯৮৮ সালে।স্যারকে অসময়ে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।স্যার ছিলেন সত্যিকার অর্থেই ‘A man of resistance and commitments’
স্যার এর এই প্রতিবাদী ভূমিকার কারনেই পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের পেটোয়া এনএসএফ এর গুন্ডাবাহিনী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্যারের উপরনজিরবিহীনভাবে ন্যাক্কারজনক হামলা চালায় এবং স্যারকে মারাত্মক আহত করে।এই হামলা আক্রমণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠে।বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হয়।শেষ অব্দি ‘৬৭ সালে স্যারকে দেশত্যাগ করতে হয়।’৭৭ এ দেশে ফিরে স্যার আবার বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং পেয়ে যান আমাদের মত কয়েক গুচ্ছ ছাত্রদের।
পাকিস্তানী জমানায়, ৫০, বিশেষ করে ৬০ দশকে বিখ্যাত ও বহুল আলোচিত দুই অর্থনীতি তত্বের অন্যতম প্রবক্তা ছিলেন তিনি।এই তত্বই পরবর্তীতে আমাদের স্বাধিকার আর স্বাধীনতার পথ অনেকখানি তৈরী করে দেয়।এটা ৬ দফা আর ১১ দফার পিছনে এক বড় ভিত্তি হিসেবেও কাজ করে।
ভোরে স্যার এর জন্মশতবর্ষ মনে করিয়ে দিলেন স্যারের আর এক ছাত্র প্রিয়ভাজন সাংবাদিক - লেখক কামরুল ইসলাম চৌধুরী সমকালে তার লেখার মাধ্যমে। তাকে ধন্যবাদ জানাই জন্মশতবর্ষ উপলক্ষে এই লেখার জন্য।
এরপর বাসায় বই এর সেল্ফ থেকে স্যার এর ‘মার্কসীয় বিশ্ববীক্ষা’ বইটি বের করা।এটি প্রথম খন্ড।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডঃ আবুল বারকাত এর সম্পাদনায় ১৯৮৬ সালে একুশে বইমেলায় বাংলা একাডেমি এই গুরুত্বপূর্ণ বিরাট গ্রন্থটি প্রকাশ করে।
এই প্রজন্মের তরুণ শিক্ষার্থী আর বিপ্লব আকাংখী কতজন এই অসাধারণ গুণী পন্ডিত মানুষটিকে চেনেন বা মনে রেখেছেন বলা মুশকিল।কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছর পর বাংলাদেশে আবার যখন পাকিস্তানী জমানার মত এক দেশে একধরনের প্রায় দুই অর্থনীতি কায়েম হয়েছে,শ্রেণী শোষণ আর শ্রেণী মেরুকরণ যখন প্রকট,নাগরিকদের ভোটের অধিকারসহ সাধারণ গণতান্ত্রিক অধিকার যখন অস্বীকৃত, রাজনৈতিক - অর্থনৈতিক - প্রশাসনিক মাফিয়ারা মুক্তিযুদ্ধের দেশটা যখন প্রায় দখলে নিয়ে নিয়েছে তখন বিপ্লবী অর্থনীতিবিদ - সমাজবিজ্ঞানী ডঃ আবু মাহমুদ আবার নতুনভাবে প্রাসঙ্গিক হয়ে উঠবেন এই আশাবাদ বোধ করি অমূলক নয়।
জন্মশতবর্ষে অপার শ্রদ্ধা।

লেখক : সাইফুল হক

সাধারন সম্পাদক

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।





গুনীজন এর আরও খবর

সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)