শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে স্বর্ণের কারিগরকে শ্বাসরোধে হত্যা
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে স্বর্ণের কারিগরকে শ্বাসরোধে হত্যা
শুক্রবার ● ১ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে স্বর্ণের কারিগরকে শ্বাসরোধে হত্যা

ছবি : সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে মহরম হোসেন (২৭) নামের এক স্বর্ণের কারিগরকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৩০ ডিসেম্বর বুধবার রাতে এ ঘটনা ঘটে।
গতকাল ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মহরম উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহরম হোসেন ছাইকোলা চৌরাস্তা মোড়ে আমজাদ হোসেনের স্বর্ণের দোকানে কারিগর হিসেবে কাজ করতেন এবং প্রতিদিন রাতে দোকানেই ঘুমাতেন।
বৃহস্পতিবার সকালে তিনি ঘুম থেকে না ওঠায় স্থানীয় লোকজন ডাকাডাকি শুরু করে। তারপরও কোনো সাড়া না পেয়ে দোকানের শাটার খুলে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজিব শাহরীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তার শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও গলায় মাফলার পেঁচানো ছিল। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মহরমকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে।
দোকানে সোনা-রুপার গহনাসহ মালামাল পাওয়া যায়নি। তিনি আরও জানান, ওই দোকানে কি পরিমাণ মালামাল ছিল তা দোকান মালিকের সাথে কথা বলে খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)