শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বুধবার ● ৬ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১

ছবি: সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনা থেকে নতুন মোটর সাইকেল কিনে বাড়ি ফেরা হলো না শহিদুল ইসলামের (৩০)। ইট বোঝাই ট্রলি তার প্রাণ কেড়ে নিলো। নিভিয়ে দিল তার প্রাণ প্রদিপ। চাটমোহর-ভাঙ্গুড়া সড়কের উপজেলার গুনাইগাছা প্রাথমিক বিদ্যালয় মোড়ে ইট বোঝাই ট্রলি শহিদুলের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ৫ জানুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে। শহিদুল ইসলাম ভাঙ্গুড়া উপজেলার কলকতি গ্রামের আলহাজ্ব আবু বকরের ছেলে।

দূর্ঘটনার সময় তার সাথে মোটর সাইকেলে থাকা ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে রুহুল আমিন (২৭) গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, শহিদুল ইসলাম পাবনা শহর থেকে বাজাজ-১০০ সিসি মোটর সাইকেল কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাটমোহর উপজেলার গুনাইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোড়ে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রলি মোটরসাইকেলকে চাপা দিলে শহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তার সাথে থাকা রুহুল আমিন। ট্রলির চালক পালিয়ে গেছে। ঘটনার পরপরই চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। চাটমোহর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছেন।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. আমিনুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।
আটঘরিয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

পাবনা :: পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর নামক স্থানে আকরাম আলী (৪২) নামের এক রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

৬ জানুয়ারী বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময়ে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারনা৷ নিহত আকরাম জেলার চাটমোহর উপজেলার কচুয়াগাড়িয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এসময় লাশের পাশে থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। ওসি আরও জানান, নিহত আকরাম আলীকে পিটিয়ে এবং মুখ থেতলে হত্যা করা হয়েছে। তবে হত্যার সঠিক কারন অনুসন্ধান করছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারনা বাড়ি থেকে কৌশলে তুলে এনে হত্যার পর দূর্বৃত্তরা ঘটনাস্থল থেকে সটকে যায়।





আর্কাইভ