শিরোনাম:
●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » কমলগঞ্জে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারের মতবিনিময় সভা
প্রথম পাতা » সকল বিভাগ » কমলগঞ্জে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারের মতবিনিময় সভা
শুক্রবার ● ৮ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারের মতবিনিময় সভা

ছবি: সংবাদ সংক্রান্তকমলগঞ্জ (মৌলভীবাজার) উপজেলা প্রতিনিধি ::মৌলভীবাজারের কমলগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, তিনবারের নির্বাচিত কাউন্সিলর মো: আনোয়ার হোসেন। আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ভানুগাছ বাজারস্থ প্রধান প্রধান নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেয়র প্রার্থী মো: আনোয়ার হোসেনের ছোট ভাই কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. মো: সানোয়ার হোসেন।
এসময় তিনি সাংবাদিকদের জানান, দলের দুঃসময়ের কান্ডারী হিসেবে বিগত নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দলের শীর্ষ নেতৃবৃন্দ আশ্বাস দিয়েছিলেন এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন দেবেন। দৃঢ় বিশ্বাস থাকা স্বত্ত্বেও দু:খের বিষয় এইবারও ষড়যন্ত্র ও রহস্যজনক কারণে আমাকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু দলের মনোনয়ন না পাওয়ায় তৃণমুলের নেতাকর্মীর ও এলাকার সর্বস্তরের সাধারণ জনগণের চাপে পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন। তিনি বলেন, আমি স্কুল জীবন থেকে মুজিব আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সংযুক্ত হই। পরে উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক, সাধারণ সম্পাদক, সভাপতি, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, সভাপতি নির্বাচিত হই। পরে জেলা যুবলীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। বিগত জাতীয় সংসদ, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন নির্বাচনে জীবনের ঝুকি নিয়ে নৌকার প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করেছি। তিনি আরো বলেন, আমি মেয়র নির্বাচিত হয়ে পৌরবাসীকে সাথে নিয়ে একটি উন্নত, আধুনিক, মডেল ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলতে চাই।
মেয়র প্রার্থী মো: আনোয়ার হোসেন বলেন, নির্বাচিত হলে নির্ধারিত স্থানে বর্জ্য রাখার জন্য ডাম্পিং স্টেশন স্থান, পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে গণশৌচাগার স্থাপন, জুয়া ও মাদকমুক্ত করা, শিশু বিশোর ও বয়োবৃদ্ধদের বিনোদনের জন্য পার্ক স্থাপন, বছরে ২ বার পৌর নাগরিকদের নিয়ে সমাবেশের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা, গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা, পৌর নাগরিকদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য একটি এ্যাম্বুলেন্সের ব্যবস্থা, সাংবাদিকদের জন্য চিকিৎসা তহবিল গঠন করা, ৯টি ওয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ভানুগাছ শহরে কিচেন মার্কেট স্থাপন, পৌর এলাকার ধলাই নদীর দু’পারে প্রতিরক্ষা বাঁধ সংরক্ষণ, পৌর এলাকার নিন্ম আয়ের লোকজনদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, ভানুগাছ শহর ও উপজেলা চৌমুহনা এলাকাকে দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তোলা হবে। সর্বোপরি সাবেক মেয়র ও কাউন্সিলরদের সম্পৃক্ত করে সার্বিক উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হবে।
মেয়র প্রার্থী মো: আনোয়ার হোসেন সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তিনি মেয়র হিসেবে শতভাগ জয়লাভের ব্যাপারে আশাবাদী।
উল্লেথ্য, আগামী ১৬ জানুয়ারী দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। পৌরসভায় মোট ভোটার ১৩ হাজার ৯শত ৫ জন।





সকল বিভাগ এর আরও খবর

নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত  ৮ আসামি গ্রেফতার নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)