শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক : আফরোজা বারী
প্রথম পাতা » গাইবান্ধা » নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক : আফরোজা বারী
শুক্রবার ● ৮ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক : আফরোজা বারী

ছবি: সংবাদ সংক্রান্তষ্টাফ রিপোর্টার :: নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক, নৌকা সমৃদ্ধির প্রতীক। ১৬ জানুয়ারী সুন্দরগঞ্জ পৌর নির্বাচনকে সামনে রেখে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে এক কর্মীসভায় একথা বলেন উপজেলা আ’লীগের আহবায়ক আফরোজা বারী।

তিনি বলেন, নৌকায় ভোট দিয়েছেন বলেই বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ, বিধবারা ভাতা পায়, বয়স্করা ভাতা পায়। আমার-আপনার সন্তানরা বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই পায়। নৌকায় ভোট দিয়েছেন বলেই ব দিয়েছেন বলেই জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন।

আজ শুক্রবার ৮ জানুয়ারী বিকেলে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী মহবিদ্যালয়ের মাঠে উপজেলা আ’লীগের পৌর শাখার আয়োজনে ১৬ জানুয়ারী সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের আহবায়ক আফরোজা বারী।

কর্মীসভায় সুন্দরগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি আহসানুল করিম চাঁদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল ইসলাম লেবু, নৌকার প্রার্থী উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, ৫ নং দহবন ইউপি চেয়ারম্যান গোলাম কবীর মুকুল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান লিটু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল ইসলাম সুজন, ছাত্রলীগের আহবায়ক খন্দকার মাইদুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।

কর্মীসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে নানামুখী উন্নয়ন পদক্ষেপ ও কর্মসূচির কথা তুলে ধরে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান আফরোজা বারী। এসময় নৌকার পক্ষে রায় দেওয়ার জন্য উপস্থিত সবাই হাত তুলে অঙ্গীকার করেন এবং নৌকার পক্ষে স্লোগান দিয়ে ১৬ জানুয়ারী সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে জয়লাভ করার শপথ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)