সোমবার ● ১৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি পালিত
ঘোড়াঘাটে এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: আট পেরিয়ে নয়ে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এশিয়ান টিভি’র ৮ম বর্ষপূতি পালিত হয়েছে।
আজ সোমবার ১৮ জানুয়ারী দুপুর ২টায় উপজেলা হলরুমে এশিয়ান টিভির ঘোড়াঘাট প্রতিনিধি সুলতান কবিরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা।
সাংবাদিক মনোরঞ্জন মোহন্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার, সমাজসেবা অফিসার আব্দুল আওয়াল, উপজেলা প্রকৌশলী নূরনবী খান, ঘোড়াঘাট উপজেলার সিনিয়র জিল্লুর রহমান ও গাফ্ফার প্রধান।
অনুষ্ঠানে বক্তারা এশিয়ান টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা সহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ফরিদুল ইসলাম, শফিকুল ইসলাম, লোটাস আহম্মেদ,মনোয়ার বাবু,রাফছান জানী,আরিফুল ইসলাম জিমন,কাজী নাসির মঈদ, শাহ আলম প্রমুখ।





পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত