সোমবার ● ২৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ১২ দিন পর মৃত্যু
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ১২ দিন পর মৃত্যু
নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে মাইক্রো চাপায় আহত এক ব্যাক্তি দীর্ঘ ১২টি দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। নিহত ব্যাক্তি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে মো: আলী হোসেন (৪৭)। তিনি দীর্ঘ ৫ বছর যাবত পরিবার নিয়ে আউশকান্দি বাজারে বসবাস করতেন।
জানাযায়,গত ১৩ জানুয়ারি বিকালে আলী হোসেন আউশকান্দি হীরাগঞ্জ বাজার ডাচ বাংলা ব্যাংকের সামনে দাড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মাইত্রুো চাপা দিলে তিনি আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১২ দিন পর গত রবিবার রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায়
তার মৃত্যু হয়।
আলী হোসেনের মৃত্যু সংবাদ তার গ্রামের বাড়িতে আসলে মা,ভাই,বোন ও আত্মীয়স্বজনের কান্নায় আকাশ ভারী হয়ে উঠে।
তার ৮৩ বছরের মা কান্না করে বারবার মুর্ছা যাচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আউশকান্দি বাজারের ব্যবসায়ী ও সংবাদকর্মী সুলতান মাহমুদ।





রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ
নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে