শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে হামলার অভিযোগে মামলায় গ্রেফতার-১
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে হামলার অভিযোগে মামলায় গ্রেফতার-১
মঙ্গলবার ● ২ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে হামলার অভিযোগে মামলায় গ্রেফতার-১

ছবি: সংবাদ সংক্রান্তস্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান অভিযুক্ত সুজেল আহমেদ (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর (নোয়াপাড়া) গ্রামের রফিক মিয়ার ছেলে। হামলার অভিযোগে বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারস্থ হাজী আনোয়ার আলীর পুত্র বোরহান উদ্দিন বাদী হয়ে ৩জনকে অভিযুক্ত করে ২৮ জানুয়ারি মামলা দায়ের করলে সোমবার ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে নিজ বাড়ি থেকে সুজেলকে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশ। বিশ্বনাথ থানায় দায়েরকৃত মামলা নং- ২৯।
অভিযুক্তরা দূশ্চরিত্র, লাঠিয়াল ও সন্ত্রাসী প্রকৃতির লোক উল্লেখ করে মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার খালাতো বোন (যুক্তরাজ্য প্রবাসীর স্ত্রী) দীর্ঘদিন ধরে স্বপরিবারে জয়নগর গ্রামে মামার বাড়িতে বসবাস করছেন। সেই সুবাদে পাশের বাড়ির সুজেল আহমদ প্রায়ই তাকে উত্যক্ত করে আসছিল এবং একপর্যায়ে গত বছরের নভেম্বর মানে ওই মহিলার ঘরে ডুকে তাকে ধর্ষণের চেষ্টা করে সুজেল। এঘটনায় ভুক্তভোগী মহিলা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে সুজেলকে আটক করে পুলিশ। পরবর্তীতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় বিষয়টি আপোষে নিস্পত্তি হলে অঙ্গিকারনামা প্রদানের মাধ্যমে জেলহাজত থেকে মুক্তি পান সুজেল। মামলা পরিচালনায় খালাতো বোনকে (বাদীকে) সহযোগিতা করায় বোরহান উদ্দিনের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন সুজেল, তার ভাই রুমেল ও সজীব। বোরহান উদ্দিন (৩১) গত ১৭ জানুয়ারি জরুরী প্রয়োজনে জয়নগর (নোয়াপাড়া) গ্রামে তার খালার বাড়িতে যান এবং ওই দিন সন্ধ্যায় সেখান থেকে নিজ বাসায় ফেরার পথে জয়নগর গ্রামের চুনু মিয়ার বাড়ির সামনের রাস্তায় পৌছামাত্র পূর্ব থেকে উৎ পেতে থাকা অভিযুক্তরা তার উপর হামলা করেন। এতে গুরুত্বর আহত হন বোরহান উদ্দিন। এঘটনায় সুজেল, তার ভাই রুমেল ও সজীবকে অভিযুক্ত করে গত ২৭ জানুয়ারি সিলেটের সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এ সি.আর মামলা দায়ের করেন বোরহান উদ্দিন। ওই মামলার প্রেক্ষিতে দরখাস্তটি এজাহার হিসেবে গণ্য করে এফ.আই.আর রুজুক্রমে তিন কার্য দিবসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বিশ্বনাথ থানার ওসি’কে নির্দেশ প্রদান করেন সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভূঁঞা। আদালতের আদেশের প্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি অভিযোগটি বিশ্বনাথ থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয় এবং গত সোমবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে সুজেলকে গ্রেফতার করে থানা পুলিশ।
মামলা দায়ের ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, গ্রেফতারকৃত আসামী সুজেলকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

বিশ্বনাথে ৪ বছর পর জামায়াত নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে দীর্ঘ প্রায় চার বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি মানিক মিয়া (৪০) নামের এক জামায়াত নেতার। অবশেষে তাকে ধরা পড়তে হয়েছে পুলিশের জালে। ২০১২ সালে বিশ্বনাথ থানায় পুলিশ অ্যাসল্ট মামলা হয় তার বিরুদ্ধে। এর দু’বছরের মাথায় ২০১৬ সালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
পরে সোমবার বিকেলে অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মানিক উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর পূর্বপাড়া গ্রামের মৃত শাহজান মিয়ার ছেলে। এছাড়া ওই ইউনিয়ন জামায়াতের সক্রিয় নেতা হিসেবে পরিচিতি।
মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার এসআই আপ্তাবুজ্জামান রিগ্যান। তিনি বলেন, ২০১২ সালে থানায় মামলা দায়েরের পর ২০১৬ সালে জামায়াত নেতা মানিক মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর দীর্ঘ ৪বছর পর পালিয়ে ছিলেন মানিক মিয়া।





অপরাধ এর আরও খবর

রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)