শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় » দুর্নীতিবাজদের গ্রেপ্তার, বিচার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্তের দাবিতে দুদক কার্যালয় অভিমুখে বাম জোটের মিছিল
প্রথম পাতা » জাতীয় » দুর্নীতিবাজদের গ্রেপ্তার, বিচার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্তের দাবিতে দুদক কার্যালয় অভিমুখে বাম জোটের মিছিল
সোমবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্নীতিবাজদের গ্রেপ্তার, বিচার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্তের দাবিতে দুদক কার্যালয় অভিমুখে বাম জোটের মিছিল

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধার ও ফেরত আনা, দুর্নীতিবাজদের গ্রেফতার-বিচার এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করার দাবিতে আজ ১৫ ফেব্রুয়ারি, ২০২১ দুর্নীতি দমন কমিশন- দুদক অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। সকালে নগরীর পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোটের মিছিলপূর্ব সমাবেশ বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সদস্য মানস নন্দী, ইউসিএলবি’র সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, গণসংহতি আন্দোলনের সম্পাকমন্ডলীর সদস্য মনিরউদ্দিন পাপ্পু, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক। সভা পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন।
সমাবেশে জোট নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার তার কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখতে এবং সীমাহীন লুটপাট-দুর্নীতির স্বার্থে দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে দিয়েছে। দুর্নীতি দমন কমিশন পরিণত হয়েছে নখ দন্তহীন বাঘে। নেতৃবৃন্দ বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ লুটপাটের শিকার হওয়ায় আর্থিকখাতে চরম নৈরাজ্য সৃষ্টি হয়েছে। প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। দফায় দফায় শেয়ার বাজার থেকে সাধারণ বিনিয়োগকারীদের সর্বস্ব লুটে নেয়া হয়েছে। এমনকি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির মতো ঘটনা প্রত্যক্ষ করেছে দেশবাসী। অথচ এসকল ঘটনায় জড়িত রাঘব-বোয়ালদের দুদক এখন পর্যন্ত আইনের আওতায় আনতে পারেনি।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, দুদক লোকদেখানো কিছু পদক্ষেপের বাইরে দেশের দুর্নীতি ও লুটপাটের মূল হোতাদের ধারে কাছেও পৌছানোর ক্ষমতা রাখে না। তারা বলেন, দুদকের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব তাদের পালন করতে হবে নাইলে পদ ছাড়তে হবে। সমাবেশ থেকে অবিলম্বে দুর্নীতি-লুটপাটকারীদের গ্রেফতার ও বিচার, দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার ও ফেরত আনার জন্য দুদককে কার্যকর উদ্যোগ গ্রহনের দাবি জানানো হয়।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সেগুনবাগিচাস্থ দুদুক কার্যালয় অভিমুখে যাত্রা করে। বিপুল সংখ্যক পুলিশ পথিমধ্যে সেগুনবাগিচা বারডেম হাসপাতালের সামনে শান্তিপূর্ণ মিছিলে বাধা দেয়। জোটের নেতা-কর্মিরা সেখানে অবস্থান নেয় এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই গড়ে তোলার অঙ্গীকার করে কর্মসূচি সমাপ্ত হয়।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)