শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় » সাংবাদিকতা বিষয়ক অনলাইন কোর্সের চতুর্থ ব্যাচ শুরু
প্রথম পাতা » জাতীয় » সাংবাদিকতা বিষয়ক অনলাইন কোর্সের চতুর্থ ব্যাচ শুরু
বুধবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকতা বিষয়ক অনলাইন কোর্সের চতুর্থ ব্যাচ শুরু

---সংবাদ বিজ্ঞপ্তি :: ঢাকা: ২৪ ফেব্রুয়ারী, ২০২১ : মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল নাইনটিন সাংবাদিকতায় নীতি-নৈতিকতার প্রয়োগ, গণমাধ্যম আইন ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে অনলাইন কোর্স চালু করেছে। ডয়চে ভেলে (ডি ডব্লিউ) একাডেমী ও আর্টিকেল নাইনটিন পরিচালিত ১০ সপ্তাহের “যোগাযোগ কৌশল প্রশিক্ষণ” অনলাইন কোর্সের প্রথম ব্যাচ শুরু করা হয় ১৫ ফেব্রুয়ারি ২০২০-এ। কোর্সটিতে তিনটি ব্যাচে মোট ৬২৫ জন প্রশিক্ষার্থী নিবন্ধন করেন। এদের মধ্যে ৫৪ জন প্রশিক্ষার্থী (৪৭ জন পুরুষ ও ৭ জন নারী) সফলভাবে কোর্সটি সম্পন্ন করেছেন। কোর্সের চতুর্থ ব্যাচ আগামী ২৭ ফেব্রুয়ারী ২০২১ তারিখে শুরু হবে।

বাংলা ভাষায় প্রণীত অনলাইন কোর্সটিকে ডিজিটাল অধিকার ও নিরাপত্তা, গণমাধ্যম আইন ও গণমাধ্যম নৈতিকতা—এই তিন ভাগে ভাগ করা হয়েছে। যোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষার্থী, প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী, সাংবাদিকতা পেশায় আসতে আগ্রহী যে কেউ বিনামূল্যে এই কোর্সে অংশ নিতে পারবেন। এই কোর্সের মাধ্যমে সর্বশেষ গণমাধ্যম আইন, নীতি-নৈতিকতার প্রয়োগ এবং ডিজিটাল অধিকার ও নিরাপত্তা বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করা যাবে। সফলভাবে কোর্স সম্পন্ন করার পর শিক্ষার্থীদের ডি ডব্লিউ একাডেমি ও আর্টিকেল নাইনটিন-এর স্বীকৃত সনদপত্র দেওয়া হবে। কেবল ইন্টারনেট সংযোগ থাকলেই কম্পিউটার অথবা স্মার্টফোনে যে কেউ কোর্সটিতে নিবন্ধন করে অংশগ্রহণ করতে পারবেন। এ জন্য https://banglatutorial-media.org/ এই লিংকে নিবন্ধন করে কোর্সের কার্যক্রমে অংশগ্রহণ করা যাবে।

আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল এই বিষয়ে বলেন “এই অনলাইন কোর্সে অংশগ্রহণ করে বিদ্বেষমূলক বক্তব্য, ফেক বা ভুয়া তথ্য, প্রাইভেসি, ডাটা প্রটেকশন ইত্যাদি বিষয়ে গণমাধ্যম কর্মীরা সচেতন ও দায়িত্বশীল হয়ে উঠবেন। এই কোর্সের প্রশিক্ষণার্থীরা জবাবদিহিতা, সুশাসন, কর্মপরিবেশ, সাংবাদিকতার নীতি বা নিয়ম, সত্যবাদিতা, বস্তুনিষ্ঠতার নীতিমালা, নিরপেক্ষতা, ন্যায্যতা, প্রযুক্তিগত এবং ডিজিটাল অধিকার এবং সুরক্ষা বিষয়ে জানবেন”।

সম্পাদকের নোট  : আর্টিকেল নাইনটিন যুক্তরাজ্য ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যা বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। ১৯৮৭ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত এই সংস্থাটি মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত চিন্তা নিশ্চিতে কাজ করে আসছে। সংস্থাটি ২০০৮ সাল থেকে দক্ষিণ এশিয়ায় এর কার্যক্রম শুরু করে।

আরও তথ্যের জন্য যোগাযোগঃ
শাহনেওয়াজ, প্রোগ্রাম অফিসার
আর্টিকেল নাইনটিন, দক্ষিণ এশিয়া
ই-মেইলঃ shahnewaj@article19.org
মোবাইলঃ +৮৮০১৭৩৩ ৫৬০ ১২৭





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)