শিরোনাম:
●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে
রাঙামাটি, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ মার্চ ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে হরতালে আড়াই ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধ শতাধিক
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে হরতালে আড়াই ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধ শতাধিক
রবিবার ● ২৮ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে হরতালে আড়াই ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধ শতাধিক

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্তস্টাফ রিপোর্ট :: সিলেটের বিম্বনাথে হরতালের জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে আড়াইঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল ১০ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বিশ্বনাথ-লামাকাজি রোডের পিছের মুখ নামক স্থানে বৃহত্তর আমতৈল ও ধলিপাড়া গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানার পুলিশের ওসি, পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এরমধ্যে গুলিবিদ্ধ ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাজুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বর্তমানে পুলিশের হস্তক্ষেপে এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েম করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনাথ-লামাকাজি রোডের পিছের মুখ নামক স্থানে হেফজতের ডাকা হরতাল পালনে রোববার সকাল থেকেই আমতৈলের গাজীর মোকাম মসজিদের ইমাম মুফতি ফারুক আহমদের নেতৃত্বে রাস্তায় পিকেটিংয়ে নামে ওই এলাকার জামাত-হেফাজত ও বিএনপির নেতাকর্মিরা। এসময় প¦ার্শবর্তি ধলিপাড়া গ্রামের ড্রাইভার খায়রুল ইসলাম ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৯৮২৩) নিয়ে বাড়িতে যাওয়ার পথে তারা বাধা দেয়। এক পর্যায়ে পিকেটাররা ড্রাইভারের উপর হামলা করে। এসময় ধলিপাড়া গ্রামের লোকজন এসে পিকেটারদের বাধা দেন। পরবর্তিতে মুফতি ফারুক আহমদ আমতৈলের মসজিদের মাইকে ইসলাম বিরোধীরা তাদের উপর হামলা করেছে বলে ঘোষণা দেন। মূহুর্তেই দুই গ্রামের প্রায় দুই হাজারেরও অধিক মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমতৈল গ্রামের লোকজন ধলিপাড়া গ্রামের বাড়িঘরে হামলা করে ভাংচুর ও লুটপাট করে বলে জানান স্থানীয়রা।
ঘটনার খবর পেয়ে পুলিশের সদস্যরা সেখানে গেলে আমতৈলের লোকজন পুলিশের উপরও হামলা করে। এসময় বাধ্য হয়ে প্রায় ৯০ রাউন্ড গুলি ও ৭ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে জানিয়েছে বলে পুলিশ। এ ঘটনায় থানা পুলিশের ওসি শামীম মূসা, এসআই আফতাবুজ্জামান রিগ্যান, কনস্টেবল নাহিদ, জাবেদ, ইমরান ও আব্দুল আলিম ও দুই পক্ষের আরও প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
ধলিপাড়া গ্রামের আহতরা হলেন, খায়রুল আলম (৩০), আফাজ উদ্দিন সুবল (৪৫), কাচা মিয়া (৩৫), আব্দুছ সালাম (৬২), এনামুল হক (২৮), ওয়াছিদ আলী (৫২), নেছার আলী (৩১), আখলাক আহমদ (১৬), ছানোয়ার (২০), ইমন আহমদ (১৮), শিপু মিয়া (২৫), মিলাদ আহমদ (৩৫), আমিরুল ইসলাম (৩০) নজির আহমদ (৩১), জাবের মিয়া (২১), আব্দুল কদ্দুছ (৭০), জহিরুল ইসলাম (৩৮) ও ইমাম উদ্দিন (৩৬)।
আমতৈল গ্রামের আহতরা হলেন- মুফতি ফারুক আহমদ (৪৮), ফারুক মিয়া (৩৫), মোহন মিয়া (৪৫), সাইদুল ইসলাম (২৫), চান মিয়া (৩৫), ফয়সল আহমদ (১৪), রাসেল আহমদ (২৫), আলী আকবর (২৫), জয়নাল মিয়া (৫২) ও গুলচর আলী (৫০)। ওই গ্রামের আরও অনেক লোকজন আহত হলেও মামলার ভয়ে কেউ তাদের নাম প্রকাশ করেন নি। তার মধ্যে গুলিবিদ্ধ হয়ে আহত রয়েছেন- রাসেল আহমদ, আলী আকবর, জয়নাল মিয়া ও গুলচর আলী। গুরুতর আহত কনস্টেবল নাহিদ ও গুলিবিদ্ধ চারজনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আর এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৮জনকে আটক করেছে থানাপুলিশ। তবে তদন্তের স্বাথে তাদের নাম উল্লেখ করেনি পুলিশ।
এ ঘটনার পর উপজেলা নির্বাহী মাজেস্ট্রেট ও ভারপ্রাপ্ত ইউএনও মো. কামরুজ্জামান ও ওসমানি নগরের সার্কেল রফিকুল ইসলাম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ মো. শামিম মূসা বলেন, হরতালে পিকেটিং করতে গেলে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং হামলায় তিনিসহ তার ৬জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিশ্বনাথে সায়মন হত্যা মামলার প্রধান আসামী এনাম গ্রেফতার

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার জানাইয়া দক্ষিণ মসুল্লা গ্রামের মছলন্দর আলীর পুত্র তরুণ ব্যবসায়ী ইমরান হোসেন সায়মন হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী এনাম উদ্দিন (২৩) কে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। সে বিশ্বনাথের উত্তর মশুল্ল্যা (জানাইয়া) গ্রামের মনোহর আলীর পুত্র। শনিবার দিবাগত গভীর রাতে (২৮ মার্চ) ওসমানীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
গত ২০ মার্চ রাত ১০.২০টার দিকে বিশ্বনাথ পৌর এলাকার বিশ্বনাথ-জানাইয়া খেলার মাঠে যাওয়ার পথিমধ্যে শুকুর আলীর বাসা সংলগ্ন স্থানে ছুরিকাঘাতে খুন হন তরুণ ব্যবসায়ী ইমরান হোসেন সায়মন (২৫)। এ ঘটনায় নিহতের বড় ভাই ময়নুল ইসলাম সুমন বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে ২২ মার্চ বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরই অভিযুক্তদের মধ্যে উত্তর মশুল্ল্যা (জানাইয়া) গ্রামের আব্দুল মছব্বিরের পুত্র আফজাল হোসেন লায়েক (১৯), মৃত তাহির উল্লার পুত্র ফয়েজ আহমদ (২৪) ও দক্ষিণ মশুল্ল্যা (জানাইয়া) গ্রামের তোরাব আলীর পুত্র তারেক আহমদ (২১)’কে আটক করে পুুুুলিশ। মামলার প্রধান অভিযুক্ত এনাম উদ্দিন পলাতক থাকার পর শনিবার রাতে গ্রেফতার হয় এবং অপর অভিযুক্ত উত্তর মশুল্ল্যা (জানাইয়া) গ্রামের মোস্তাব আলীর পুত্র তাহিদ আলী (২৪) পলাতক রয়েছে।

বিশ্বনাথে অর্ধগলিত লাশ উদ্ধার

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় ধানিজমি থেকে অর্ধগলিত এক লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রবিবার রাত ৮ টায় রামপাশা ইউনিয়নের সদরপুর হাওরের ধানিজমি থেকে এ লাশ উদ্ধার করা হয়। পচে-গলে যাওয়ায় লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি কেউ। এমনি কি এটি নারী না পুরুষের লাশ, নিশ্চিত করা যায়নি তাও।
সরেজমিন গিয়ে দেখা য়ায়, হাওরের মাধ্যখানে ধানিজমিতে পড়ে আছে মাথাবিহীন বিকৃত মৃতদেহ। দেহের ২০ গজ দূরে পড়ে আছে কেবল মাথার খুলি। তার কিছু দূরে একমুঠো চুল। মৃতদেহের চারপাশে এলোম্যালো অবস্থায় দেখা যায় একাধিক ধানের গাছ।
পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৬টায় দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সন্ধান পায় পুলিশ। লাশের ধরণ দেখে মনে এটি ১৫-২০ দিন আগের। প্রাথমিক ভাবে লিঙ্গ-পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। সুরতহাল তৈরী করে লাশটি সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, লাশের ঘটনাটির প্রাথমকি তদন্তে ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র টিমও আসছে। তদন্ত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)