সোমবার ● ৫ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ময়মনসিংহ » ত্রিশালে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড
ত্রিশালে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড
এনামুল হক,ময়মনসিংহ প্রতিনিধি :: করোনা ভাইরাস সংক্রমণের ২য় ঢেউ মোকাবেলায় সরকার লকডাউন ঘোষণা করে বিভিন্ন নির্দেশনা প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে। সে নির্দেশনার আলোকে আজ সোমবার ৫ এপ্রিল ত্রিশাল উপজেলার ত্রিশাল বাসস্ট্যান্ড এবং ত্রিশাল পৌরবাজারে মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং লকডাউনের নির্দেশনা সঠিকভাবে প্রতিপালনে উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল ও সহকারী কমিশনার (ভূমি), ত্রিশাল কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মাস্ক পরিধান না করায় ৬ জনকে এবং লকডাউন না মেনে দোকান খোলা রাখায় ১ জন দোকানদারকে মোট ৭ টি মামলায় ৩৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় সাধারণ জনগণকে মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করা হয় এবং বিনামূল্যে জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
ত্রিশাল থানা পুলিশ এর একটি চৌকস টিম মোবাইল কোর্টে সহায়তা প্রদান করেছে।
সকলকে স্বাস্থ্যবিধি এবং লকডাউনের বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করা হল।
জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।





ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা
ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭
ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল