শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ এপ্রিল ২০২১
প্রথম পাতা » অপরাধ » এনআরবি গ্লোবাল লাইফ ইন্সুরেন্স কোং লিঃ নামের সংস্থার বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » এনআরবি গ্লোবাল লাইফ ইন্সুরেন্স কোং লিঃ নামের সংস্থার বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
সোমবার ● ৫ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এনআরবি গ্লোবাল লাইফ ইন্সুরেন্স কোং লিঃ নামের সংস্থার বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে “যা জমা দেবেন এক সপ্তাহের মধ্যে তার দ্বিগুণ ফেরত পাবেন” এমন প্রলোভন দিয়ে এনআরবি গ্লোবাল লাইফ ইন্সুরেন্স কোং লিঃ নামের একটি সংস্থার বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম আত্রাই থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে ওই অফিস থেকে ৩ জনকে আটক করেন এবং ভূক্তভোগী অনেককে উদ্ধার করেছেন। এ ব্যাপারো ভূক্তভোগীরা আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

প্রাপ্ত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খোলাপাড়া নামক স্থানে “এনআরবি গ্লোবাল লাইফ ইন্সুরেন্স কোং লিঃ” নামে প্রায় ৩ মাস পূর্বে একটি অফিস খোলেন। ইন্সুরেন্সের আড়ালে তারা এলাকার তরুনীদের অর্থনৈতিক স্বাবলম্বী করার প্রলোভন দিয়ে সঞ্চয় হিসাব খুলতে উদ্বুদ্ধ করেন। তাদের প্রতারণার শিকার হয়ে এলাকার বিভিন্ন গ্রামের প্রায় ৬ শতাধিক মহিলা সেখানে সঞ্চয় হিসাব খুলেন। এদিকে সঞ্চয়ী মহিলাদের বিভিন্ন সময় প্রশিক্ষণের নামে একটি ঘরে নিয়ে মোটা অংকের টাকা জমা করতে উদ্বুদ্ধ করা হয়। সেখানে তাদেরকে শুনানো হয় “যা জমা দেবেন এক সপ্তাহের মধ্যে তার দ্বিগুণ ফেরত পাবেন”। এমন প্রতারণার ফাঁদে পড়ে উপজেলার বিভিন্ন গ্রামের ৬ শতাধিক মহিলা কোটি কোটি টাকা ওই অফিসে জমা দেন। টাকা জমা দেয়ার এক সপ্তাহ পর দ্বিগুণ টাকা ফেরৎ চাইলে তারা কালক্ষেপন করতে থাকেন। এরই মধ্যে বিষয়টি জানাজানি হলে গত রোববার সন্ধ্যায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম থানা পুলিশকে সাথে নিয়ে ওই অফিসে হানা দেন। এ সময় অফিসে কর্মরত ম্যানেজার নূরুন্নবী ইসলাম (৪৮), বকতিয়ার হোসেন ডায়মন্ড (৩৩) ও রবিউল ইসলামকে (৩৫) আটক করেন। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় ভূক্তভোগী প্রায় ১০ জন মহিলাকে।
ভূক্তভোগী মহিলা উপজেলার মহাদিঘী গ্রামের লিপি, শাহেরা শারমিন, মাহবুবা খানম, সুমাইয়া সনি, কাশিয়াবাড়ি গ্রামের বৃষ্টি আক্তার, জাতপাড়া গ্রামের হিরা, শাহাগোলা গ্রামের সুমাইয়া সুলতানা, শিমুলিয়া গ্রামের ছাবিনাসহ অনেকেই জানান, প্রায় ৬ শতাধিক তরুণী তারা প্রত্যেকে ৫০ হাজার থেকে সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত এ অফিসে জমা দিয়েছেন। কিন্তু তাদের টাকা নিয়ে দ্বিগুণ টাকা তো দূরের কথা আসল টাকাও তারা ফেরত পাচ্ছেন না। গতকাল সোমবার আত্রাই থানা চত্বর ও এনআরবি অফিস সংলগ্ন এলাকাতে দেখা যায় প্রতারণার শিকার শত শত তরণীর বুকফাটা আর্তনাদ।

আত্রাই থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক কাজি বলেন, ইন্সুরেন্সের আড়ালে তারা ভয়াবহ প্রতারণা বাণিজ্য শুরু করেছে। রোববার সন্ধ্যায় ওই অফিস থেকে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভূক্তভোগিরা অভিযোগ করেছেন। গতকাল সোমবার আটককৃত ৩ জনকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকতেখারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে যাদেরকে পেয়েছি তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছি। তবে মূল হোতাদের পাওয়া যায়নি।

অগ্নিকান্ডে গরু ছাগল ও মালামাল ভষ্মিভূত
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে গোয়ালঘর ও শয়ন ঘরে অগ্নিকান্ডে ৩টি গরু ও একটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। সেই সাথে শয়ন ঘরে রক্ষিত চাল ডালসহ সমুদয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার দিবাত রাত ১১ টার দিকে উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, ওই গ্রামের উজ্জল হোসেন প্রতি দিনের ন্যায় রোববার রাতে তার গোয়ালঘরে কয়েল জ¦ালিয়ে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে যান। এ সময় কয়েলের আগুন থেকে গোয়ালঘরে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে গোয়ালঘর পুড়ে তার শয়ন ঘরে আগুন লেগে যায়। এ সময় তিনি চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষনে গোয়ালঘরে থাকা ৩ টি গরু ও একটি ছাগল অগিানদগ্ধ হয়ে মারা যায় এবং শয়ন ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)