শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সাংবাদিকের জায়গা জবরদখলে নেয়ার অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সাংবাদিকের জায়গা জবরদখলে নেয়ার অভিযোগ
শুক্রবার ● ৯ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে সাংবাদিকের জায়গা জবরদখলে নেয়ার অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্তরাঙামাটি :: রাঙামাটিতে সাংবাদিক চৌধুরী হারুনুর রশিদের জমি জবরদখলে নেয়ার চেষ্টায় লিপ্ত তার প্রতিবেশি প্রতিপক্ষ শহিদুল ইসলাম রাসেল গং। প্রতিপক্ষীয় রাসেল ইতিমধ্যে সীমানা অতিক্রম করে ইটের সীমানা প্রাচির নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন, সাংবাদিক চৌধুরী হারুন। তার দাবি, আদালত ও প্রশাসন থেকে নির্মাণ কাজ বন্ধ রাখতে আদেশ দেয়া হলেও তা লঙ্ঘন করে সীমানা প্রাচির নির্মাণ করে চলেছে প্রতিপক্ষ। শহরের চম্পকনগর এলাকায় এ ঘটনাটি ঘিরে বর্তমানে মারমুখি অবস্থানে উভয়ে। যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
সাংবাদিক চৌধুরী হারুনুর রশিদ বলেন, তার প্রতিবেশি মৃত শামসুল আলমের ছেলে শহিদুল ইসলাম রাসেল জোরপুর্বক আমার ভুমি দখল করে ইটের সীমানা প্রাচির নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। আমি আদালত, জেলা প্রশাসন, ভুমি প্রশাসন ও থানায় গিয়ে বিষয়টি জানিয়ে অভিযোগ দিয়েছি। এতে আদালত, জেলা ও ভুমি প্রশাসন এবং থানা পুলিশ থেকে গিয়ে কাজ বন্ধ রাখতে আদেশ দেয়া হয়েছে। কিন্তু প্রতিপক্ষ রাসেল এসব আদেশ লঙ্ঘন করে ইটের সীমানা প্রাচির কাজ চালিয়ে যাচ্ছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই সুযোগ নিয়ে প্রতিপক্ষীয়রা জোরপূর্বক জবরদখল চালিয়ে যাচ্ছে। তারা কোনো রকম আদেশ মানছে না। পৌরসভার আইনও তোয়াক্কা করছে না।
তিনি জানান, গাছ কেটে দেওয়াল নির্মাণ করায় প্রতিপক্ষীয়কে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন, জেলা প্রশাসক ও পৌরসভার কর্তৃপক্ষ। কিন্তু তা অমান্য করে গাছ কেটে সীমানা অতিক্রম করে আমার জায়গায় ইটের প্রাচির নির্মাণ অব্যাহত রেখেছে তারা। ৫ এপ্রিল অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালতে আদেশ থানা কার্যকর করার আগে ৬ এপ্রিল পুলিশ আসার আগে ভোর ৭ ঘটিকায় হতে সাড়ে ১০ ঘটিকায় জোরপুর্বক নিমার্ণ কাজ করেন প্রতিপক্ষরা ।

শহিদুল ইসলাম রাসেল ১০-১২ জন লোকের দলবল নিয়ে সীমানা অতিক্রম করে আমার জায়গায় জোরপুর্বক মাটি কেটে ফেলে । ৩০ বছর আগে আমার নির্মাণ করা ইটের প্রাচির ভেঙে ফেলে। এ বিষয়ে কাজ বন্ধ রাখতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালত এবং রাঙামাটি কোতোয়ালি থানা থেকে দেয়া আদেশও কার্যকর হচ্ছে না। জেলা প্রশাসকের নির্দেশে সহকারী ভুমি কমিশনার অফিসের কানুনগো ও সার্ভেয়ার ঘটনাস্থলে গিয়ে কাজ করতে নিষেধ করেছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে উপপরিদর্শক ওসমান কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। তারপরও সীমানা অতিক্রম করে আমার জায়গায় দেওয়াল নির্মাণ কাজ অব্যাহত রেখেছে প্রতিপক্ষরা ।
অপরদিকে প্রতিপক্ষ শহিদুল ইসলাম রাসেলের দাবি, তিনি তার জায়গায় নিজের নির্মাণ কাজ করছেন।
বিষয়টি নিয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. কবির হোসেন বলেন, সাংবাদিক চৌধুরী হারুনুর রশিদের লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে থানা থেকে কর্মকর্তা পাঠানো হয়েছে। তাদের উভয়ের মধ্যে মীমাংসা না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।





আর্কাইভ