শুক্রবার ● ১৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ঢাকা » শ্রমজীবী, মেহনতিদের কাছে অবিলম্বে খাদ্য ও নগদ টাকা পৌঁছান
শ্রমজীবী, মেহনতিদের কাছে অবিলম্বে খাদ্য ও নগদ টাকা পৌঁছান
সংবাদ বিজ্ঞপ্তি :: শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ এক বিবৃতিতে চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামহীন উর্ধ্বগতিতে তীব্র ক্ষোভ জানিয়েছেন এবং বলেছেন মহামারির এই দুর্যোগকে বাজার সিণ্ডিকেট ও মুনাফাখোরেরা সুযোগ হিসেবে ব্যবহার করছে। করোনা ও রোজাকে পুঁজি হিসেবে ব্যবহার করে অসৎ ব্যবসায়ীরা মানুষকে রীতিমত জিম্মি করে ফেলেছে।
নেতৃবৃন্দ চালের মূল্যবৃদ্ধি সম্পর্কে অর্থমন্ত্রীর প্রদত্ত বক্তব্য সম্পর্কে তীব্র সমালোচনা করেন এবং বলেন লকডাউনের কারণে মাত্র কয়েকদিন চালসহ ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যুক্তি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আশঙ্কা ব্যক্ত করেন যে, অর্থমন্ত্রীর এই বক্তব্যের পর অসৎ সিণ্ডিকেট ব্যবসায়ীরা আরও উৎসাহিত হবে এবং জিনিসপত্রের দাম বাড়াতেই থাকবে।
নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন সারাদেশের লকডাউনজনিত পরিস্থিতিতে ইতিমধ্যে শ্রমজীবী, মেহনতি, দিনমজুর ও স্বল্পআয়ের পরিবারসমূহের খাদ্য সংকট দেখা দিয়েছে। তাদের হাতে নগদ অর্থ বলতে তেমন কিছু নেই। নেতৃবৃন্দ সারা দেশের শ্রমজীবী মেহনতি পরিবারসমূহের কাছে অনতিবিলম্বে খাদ্য ও নগদ টাকা পৌঁছানোর দাবি জানান।
তারা বলেন, মানুষকে ঘরে রাখতে হলে খাবারসহ তাদের বেঁচে থাকার নিশ্চয়তা বিধান করতে হবে। একই সাথে তারা গার্মেন্টসসহ শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য ঝুঁকি খাতা প্রদানসহ তাদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান।





সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক