শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে দুই ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-১৩
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে দুই ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-১৩
শনিবার ● ১৭ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে দুই ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-১৩

ছবি: সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  প্রতিনিধি :: বাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের দিগরাজ বাজার এলাকায় দুই ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের আবুল বাশার শেখের (৬৫) কাছ থেকে হাটের ইজারার কথা বলে জোর করে মইন উদ্দিন ও ফরিদ শেখ নামে দু’ব্যক্তি প্রতি বছর মোটা অংকের টাকা আদায় করে আসছিল। কিন্তু হাটের ইজারার কোন বৈধতা এদের ছিল না। এবার হাটের ইজারার টাকা দাবি করলেও আবুল বাশার শেখ তা না দিলে ঘটনার সময় উভয়ের মধ্যে এ নিয়ে সংঘাত ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে বর্তমান চেয়ারম্যান কবির শেখের লোকদের হাতে ভবিষ্যত চেয়ারম্যান ইকরাম ইজারাদারের ১৩ জন লোক কমবেশী আহত হয়েছে।

আহতরা হচ্ছে, মান্নাফ শেখ (৫৫), আলামিন শেখ (৩৮), মান্নান শিকারী (৫২), আল মামুন শেখ (৩৫), আবু সাইদ শেখ (৪৫), মহিদুল মোল্লা (২৫), আজমল শেখ (৪৮), আবু জাফর শেখ (৫০) রুস্তুম গাজী ((৫৭), মিজান সরদার (৩৩), আবুল বাসার শেখ (৬৫), আলী আজম মোল্লা (৫৪) ও মনির মোল্লা (২৬) আহত হয়েছে। তাদের সকলের বাড়ী সুন্দরবন ইউনিয়নের দ্বিগরাজ বাজার এলাকার বিভিন্ন স্থানে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদের মধ্যে আঃ মান্নান শিকারী, আলামিন শেখ, নবাব শেখ, মন্নাফ শেখ ও আবু জাফর শেখকে রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সৃন্দরবন ইউনিয়নের আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের বিনা (প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত) চেয়ারম্যান মো. ইকরাম ইজারাদার বলেন, বর্তমান চেয়ারম্যান শেখ কবির উদ্দিন নৌকা প্রতিক না পাওয়ায় পুর্ব থেকেই আমাদের লোকজন ও সমর্থকদের উপর কারনে-অকারনে সমস্যা সৃষ্টি করে আসছিল। শুক্রবার রাতে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আমাদের লোকজনের উপর পুর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমাদের কমবেশী ১৩ জন আহত হয়েছে। ৫জনের অবস্থা গুরুতর বলে জানায় তিনি।

বর্তমান চেয়ারম্যান শেখ কবির উদ্দিন তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, দীর্ঘদিন সুন্দরবন ইউনিয়ন সুষ্ঠ ও শান্তি অবস্থা বিরাজ করছিল। কিন্ত নৌকা প্রতিকের প্রার্থীর লোকজন এলাকার মানুষদের অহেতুক ভাবে হয়রানীসহ সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। আমাকে এলাকায় হেয়প্রতিপন্ন করার জন্য একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা নিজেরা নিজেদের লোকজনের সাথে সংঘাত সৃষ্টি করে আমার লোকজনের উপর দোষারোপ করছে বলে জানায় চেয়ারম্যান শেখ কবির উদ্দিন।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, সুন্দরবন ইউনিয়নের মারামারীর ব্যাপারে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে বলে জানায় থানার এ কর্মকর্তা।

করোনার ভয় উপেক্ষা করে চলছে নব-নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলামের মানবসেবা

বাগেরহাট :: বৈশিক মহামারী করোনা আমাদের থামিয়ে দিয়েছে। গোটা বিশ্ব আজ অচল। নির্বিকার নিস্তব্ধতায় ঢেকে আছে তাবৎ দুনিয়ার জনপদ। কী আশ্চর্য রক্তপাতহীন জনমানবহীন যুদ্ধে গোটা বিশ্ব বিপর্যস্ত! তবুও কিছু পরোপকারী মানুষ মানবতা আর মানুষের কল্যাণে এ দুঃসময়ে নিজেকে বিলীন করে দিচ্ছেন।

তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি তেমন একজন জনহৈতষী ব্যক্তি ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ও সমাজ সেবক মো. সাইফুল ইসলাম ।

দেশের মানুষ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে ভাসছে। নিরন্ন মানুষগুলো হাড়ে হাড়ে টের পাচ্ছে এ দুঃসময়ে বেঁচে কতোটা কঠিন। এই সময়ে অসহায় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সাহায্য করছেন মোরেলগঞ্জে মানবতার ফেরিওয়ালা মো. সাইফুল ইসলাম এছাড়াও তিনি এলাকার বিভিন্ন মসজিদ, রাস্তা-ঘাট ঈদগাহ ও কবরস্থান সংস্কারে কাজ করে চলেছেন।পবিত্র মাহে-রমজানকে সবার সাথে ভাগ করে নেয়ার সামান্য প্রচেস্টা হিসেবে ১৩ নং নিশানবাড়ীয়া ইউনিয়নের সকল জামে-মসজিদের সম্মানীত ইমাম সাহেবদের জন্য সামান্য কিছু ইফতার সামগ্রী উপহার প্রদানকরছেন।। সবাই দোয়া করবেন জনতার এম.পি শেখ সারহান নাসের তন্ময় ভাই ও তার পরিবারের সকল সদস্যের জন্য।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ