শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের উপর গুলিবর্ষণ ঘটনার দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে বাম জোট
প্রথম পাতা » চট্টগ্রাম » বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের উপর গুলিবর্ষণ ঘটনার দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে বাম জোট
শনিবার ● ১৭ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের উপর গুলিবর্ষণ ঘটনার দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে বাম জোট

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ ও জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম, বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী কমরেড জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক কমরেড মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক কমরেড হামিদুল হক আজ ১৭ এপ্রিল ২০২১ সংবাদপত্রে দেয়া এক যুক্ত বিবৃতিতে চট্টগ্রামের বাঁশখালীতে গন্ডামারায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের ন্যায়সংগত দাবি জানাতে গেলে শ্রমিকদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের গুলিবর্ষণ ও ৪ জন শ্রমিক নিহত এবং আরও অনেক শ্রমিকের আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, বাঁশখালীতে পরিবেশ ধ্বংস করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের শুরুতেও এলাকাবাসী প্রতিবাদ করতে গেলে ৬ জনকে হত্যা করা হয়। এবারেও শ্রমিকদের দাবি ছিল মাসের শুরুতে ৫-১০ তারিখের মধ্যে বেতন দেয়া, রমজানে বিকেল ৫টার মধ্যে ছুটি দেয়া এবং রমজানে ইফতারের জন্য বরাদ্দ দেয়া, যখন তখন ছাঁটাই বন্ধ করা, ছাঁটাইকৃত শ্রমিকদের আনঅনুযায়ী সমুদয় পাওনা পরিশোধ করাসহ ১০ দফা দাবি জানিয়েছিল। এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। অথচ কর্তৃপক্ষ ন্যায্য দাবি না মেনে গুলি করে শ্রমিকদের হত্যা এবং অর্ধশতাধিক শ্রমিককে আহত করলো।
বিবৃতিতে নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকা-ের জন্য দায়ীদের গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতদের পরিবারকে আজীন আয়ের সমান আর্থিক ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ দেয়ার দাবি করেন। একই সাথে শ্রমিকদের ন্যায়সংগত দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)