শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ মে ২০২১
প্রথম পাতা » ঢাকা » দেশে শ্রম আইন কাগজে-কলমে, এই আইনের বিশেষ কোন কার্যকারিতা নেই
প্রথম পাতা » ঢাকা » দেশে শ্রম আইন কাগজে-কলমে, এই আইনের বিশেষ কোন কার্যকারিতা নেই
শনিবার ● ১ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে শ্রম আইন কাগজে-কলমে, এই আইনের বিশেষ কোন কার্যকারিতা নেই

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন করোনা দুর্যোগের মধ্যেও দেশের শ্রমিকশ্রেণী মারাত্মক ঝুঁকি নিয়ে যেভাবে জাতীয় অর্থনীতিতে অবদান রেখেছে সরকার ও মালিকেরা তার জন্য তাদেরকে ন্যায্য পাওনা দেয়নি। মহামারীতে উৎপাদন অব্যাহত রাখার জন্য শ্রমিকেরা কোন প্রণোদনা বা ঝুঁকি ভাতা পায়নি। রাষ্ট্র সরকার এজন্যে তাদেরকে কোন সম্মান বা মর্যাদাও দেয়নি; বরং অধিকাংশ ক্ষেত্রে তাদের সাথে অমানবিক ও নিষ্ঠুর আচরণ করা হচ্ছে। গার্মেন্টসসহ অধিকাংশ শিল্প কারখানায় এখনও শ্রমিকদের প্রাপ্য মজুরী ও উৎসব ভাতা প্রদান করা হয়নি। তিনি আগামী ৭ এপ্রিলের মধ্যে সকল খাতের শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ভাতা পরিশোধের আহ্বান জানান।

তিনি বলেন, উৎপাদন বাড়ানোর বাইরে সরকার ও মালিকদের কাছে শ্রমিক-কর্মচারীদের বিশেষ কোন মূল্য নেই। ভোটের অধিকার না থাকায় শ্রমজীবী মানুষ আরো গুরুত্বহীন হয়ে পড়েছে। শ্রমিকদের বাঁচার জন্য ন্যায্য আন্দোলনকে নানাভাবে দমন করা হচ্ছে। রোজার মাসে চট্টগ্রামের বাঁশখালীতে বর্বরোচিতভাবে শ্রমিক হত্যা করা হয়েছে। শ্রমিকদের দাবি দাওয়ার ন্যায্য আন্দোলনের বিরুদ্ধেও পুলিশ ও মাস্তান লেলিয়ে দেয়া হচ্ছে।

তিনি বলেন কাগজে কলমে সরকার ও মালিকেরা শ্রমিকদের কিছু কিছু অধিকার স্বীকার করে নিলেও বাস্তবে তার কার্যকরি প্রয়োগ নেই। এখনও শ্রমিকদের ন্যায্য মজুরী নেই, প্রয়োজনীয় নিরাপত্তা নেই। শ্রমিকেরা এখনও করোনা টিকা কার্যক্রমের বাইরে। শ্রমিকের জীবন ও নিরাপত্তা এখনও সরকার ও রাষ্ট্রের অগ্রাধিকারের মধ্যে নেই। তিনি বলেন, এই অবস্থার বদল ঘটাতে হলে শ্রমজীবী- মেহনতি মানুষ রাজনৈতিক ভাবে সংগঠিত হতে হবে এবং সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করতে হবে।

মে দিবস উপলক্ষে আজ সকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে ‘করোনা মহামারী ও বাংলাদেশের শ্রমিকশ্রেণী’ শীর্ষক আলোচনা সভায় সভাপতি হিসেবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

এই আলোচনা সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, সংহতি সংস্কৃতি সংসদের সভাপতি ইফতেখার আহমেদ বাবু, সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশীদ, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কার্যকরি সভাপতি মোফাজ্জল হোসেন মোশতাক, বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মো. ইমরান, বিপ্লবী ছাত্র সংহতির বিপ্লবী হোসেন খান ও খেতমজুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ডা. মনোয়ার হোসেন প্রমুখ।

সভায় বহ্নিশিখা জামালী বলেন, করোনায় দেশের শ্রমিকশ্রেণী বিশেষ করে শ্রমজীবী নারীরা বহুমুখী সংকটে পড়েছে।

ইফতেখার আহমেদ বাবু বলেন, শ্রমিকশ্রেণীকে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তনের দিশা দেখাতে হবে।





ঢাকা এর আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)