শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে আওয়ামী মৎস্যজীবীলীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে আওয়ামী মৎস্যজীবীলীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
শনিবার ● ২২ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে আওয়ামী মৎস্যজীবীলীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ছবি : সংবাদ সংক্রান্ত রাঙামাটি :: মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্যে রাঙামাটিতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ২২মে সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের রাঙামাটি জেলা, পৌর, সদর উপজেলা শাখার আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার চাকমা। এছাড়াও সভায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিক আহেম্মেদ তালুকদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, সাধারণ সম্পাদক লেখিকা চাকমাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও জেলা মৎসজীবীলীগের বক্তব্য রাখেন।

এসময় বক্তারা জানান, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন ও জেলা প্রশাসনের তালিকানুযারী রাঙামাটি জেলাতে ২২হাজার ৪শত জেলে রয়েছে। প্রতিবছর কাপ্তাই লেকে মাছ ধরা বন্ধের সময় জেলেদের তালিকানুযায়ী ভিজিএফ এর মাধ্যমে ২০ কেজি করে প্রত্যেক জেলের জন্য খাদ্য শস্য বরাদ্দ হয়ে থাকে। কিন্তু প্রকৃত জেলেরা সঠিক জেলে তালিকা না থাকার কারণে খাদ্য শস্য থেকে বঞ্চিত হচ্ছে। যারা মাঝের ধরা কিংবা ব্যবসার সাথে জড়িত নয় তারাও জেলে তালিকায় রয়েছে। ব্যাপক আকারে স্বজন-প্রীতির অভিযোগ করেন করা হয়। সভায় জেলে তালিকা সংশোধনের অনুরোধ ও সভায় নেতা-কর্মীরা জেলেদের ক্ষেত্রে যেকোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন ও জেলা প্রশাসনের বিভিন্ন সমন্বয় কমিটিতে মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের রাখার অনুরোধ জানান। পাশাপাশি জেলেদের কাপ্তাই লেকে নিষিদ্ধ জাল ব্যবহার না করা ও বন্ধের সময় মাছ শিকার না করার জন্য জন্য নেতা কর্মীরা অনুরোধ জানান।

বক্তারা আরো জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে আওয়ামী মৎস্যজীবী লীগ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গঠনের বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে কাজ করে আসছে। মৎস্যজীবী লীগ সারাদেশের মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিতে বদ্ধ পরিকর। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সকল নেতাকর্মী ও দেশবাসীকে আধুনিক উন্নত বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনার পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের নেতাকর্মীদের মানুষের পাশে থাকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কেটে মৎসজীবীলীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন করা হয়।

আলোচনা সভার আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বিভিন্ন সময়ে পরলোক গমনকারী মৎসজীবী লীগের নেতাকর্মীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভার শুরুতে দেশ ও জনগণের কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।

প্রসঙ্গত: দেশের মৎস্যজীবীদের অধিকার আদায় এবং মৎস্য সম্পদ বিকাশের লক্ষ্য নিয়ে ২০০৪ সালের ২২ মে আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী মৎস্যজীবী লীগ যাত্রা শুরু করে। সর্বশেষ ২০১৯ সালের ২৯শে নভেম্বর জাতীয় কাউন্সিলে সায়িদুর রহমান সাঈদকে সভাপতি ও লায়ন শেখ আজগর নস্করকে সাধারন সম্পাদক নির্বাচন করা হয়।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায়  বাংলাদেশী প্রবাসীর মৃত্যু আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)