শিরোনাম:
●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ মে ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » বুধবার প্রবল শক্তি নিয়ে ইয়াস আঘাত হানতে পারে
প্রথম পাতা » আন্তর্জাতিক » বুধবার প্রবল শক্তি নিয়ে ইয়াস আঘাত হানতে পারে
মঙ্গলবার ● ২৫ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বুধবার প্রবল শক্তি নিয়ে ইয়াস আঘাত হানতে পারে

ছবি : সংগৃহীতছবি : সংগৃহীত ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবের আশঙ্কায় ভারতের পূর্বাঞ্চলের উপকূল থেকে ২০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার তাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। মাত্র আট দিন আগে দেশটির পশ্চিম উপকূলে প্রাণঘাতী ঘূর্ণিঝড় তাউতের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির ক্ষত না শুকাতেই বুধবার প্রবল শক্তি নিয়ে ইয়াস আছড়ে পড়ার শঙ্কায় নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল থেকে বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, শেষ মুহূর্তে ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে বেঁচে যেতে পারে পশ্চিমবঙ্গ। তবে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেতে পারে। তাই আগেভাগে রাজ্যের একাধিক জেলায় বন্যার সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, বুধবার দুপুরে ইয়াস ‘আরও শক্তিশালী হয়ে’ ভারতের অল্প্রব্দপ্রদেশ, ওডিশা ও পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ইয়াস যখন আঘাত হানবে, তখন বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। এ সময় ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
কলকাতার আঞ্চলিক আবহাওয়া দপ্তরের উপপরিচালক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ঘূর্ণিঝড় ইয়াস ওডিশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এলাকার মধ্যবর্তী যে কোনো এলাকায় আঘাত হানতে পারে। এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় পশ্চিমবঙ্গ ও ওডিশায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই দুই রাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও ওডিশায় ন্যাশনাল ডিজাস্টার ফোর্স (এনডিআরএফ) এবং কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। পশ্চিমবঙ্গে এনডিআরএফের ৪৫টি টিম মোতায়েন করা হয়। ওডিশায় এনডিআরএফের ২৮টি টিম মোতায়েন করা হয়েছে। এ ছাড়া অল্প্রব্দপ্রদেশ, তামিলনাড়ু, আন্দামান ও নিকোবরেও এনডিআরএফের টিম মোতায়েন করা হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঘূর্ণিঝড়ে প্রাণহানি ঠেকাতে রাজ্যের উপকূলীয় এলাকা থেকে ১০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ওডিশার স্পেশাল রিলিফ কমিশনার পি কে জেনা বলেন, উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ মঙ্গলবার বিকেলের মধ্যে শেষ হওয়ার কথা।
ইয়াসের প্রভাব মোকাবিলায় গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওডিশা, পশ্চিমবঙ্গ ও অল্প্রব্দপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং আন্দামান ও নিকোবরের প্রশাসকের সঙ্গে বৈঠক করেছেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)