মঙ্গলবার ● ২৫ মে ২০২১
প্রথম পাতা » ঢাকা » করোনা দুর্যোগের মধ্যে ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত অন্যায়
করোনা দুর্যোগের মধ্যে ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত অন্যায়
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছেন এবং করোনা দুর্যোগের মধ্যে পানির দাম বৃদ্ধিকে অন্যায়, আমলাতান্ত্রিক ও চর দায়িত্বহীন পদক্ষেপ হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, করোনা মহামারীর মধ্যে মানুষ যখন নানাদিক থেকে প্রচণ্ড কষ্টের মধ্যে দিন পার করছে তখন ওয়াসা বোর্ডের অনেকেরই মতামত অগ্রাহ্য করে আমেরিকায় বসে ওয়াসার এমডি তাকসিম এ খানের স্বেচ্ছাচারী মনোভাবের কারনে পানির দাম বৃদ্ধি করা হল। তিনি বলেন, বর্তমান সরকারের গত ১৩ বছরে ১৪ বার ঢাকায় পানির দাম বৃদ্ধি করা হয়েছে। অথচ ঢাকা ওয়াসার পানির মান ও সেবা বাড়েনি; এবং ঢাকা মহানগরীর লক্ষ লক্ষ মানুষ ওয়াসার পানি নিয়ে মারাত্মক বিক্ষুব্ধ। তিনি বলেন, মানুষের ক্ষোভের বিষয় আমলে না নিয়ে ওয়াসার এমডি যা খুশী তাই করে যাচ্ছেন। এখন মাসের পর মাস তিনি কিভাবে আমেরিকায় থেকে ওয়াসার চাকুরী করেন তাও এক বড় প্রশ্ন।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, ওয়াসার সেবার মান বৃদ্ধি ও অবিলম্বে ওয়াসার এমডি’র অপসারণের দাবি জানান।
বিদ্যুতের দাম বৃদ্ধির মাত্র এক দিন পরেই ২৮ ফেব্রুয়ারি পানির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা), বিজ্ঞপ্তিতে, আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানির দাম ১১. ৫৭ টাকা থেকে বাড়িয়ে ১৪.৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে ২৪.৯৭%। অন্যদিকে, বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিট পানির দাম ৯.৯৪ % বাড়িয়ে ৩৭.০৪ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ওয়াসা গত আট মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো পানির দাম বাড়ালো।
কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ আর এক বিবৃতিতে বাংলা একাডেমীর মহাপরিচালক ও দেশের বরেণ্য কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তার মৃত্যুতে দেশ তার এক কৃতি সন্তান হারিয়েছে। বাংলা কাব্য সাহিত্যে অবদানের জন্যে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
তিনি সজ্জন হাবীবুল্লাহ সিরাজীর প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।





সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক