শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ মে ২০২১
প্রথম পাতা » জাতীয় » ২০২১-২০২২ অর্থবছরে বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১০ দফা প্রস্তাবনা
প্রথম পাতা » জাতীয় » ২০২১-২০২২ অর্থবছরে বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১০ দফা প্রস্তাবনা
বৃহস্পতিবার ● ২৭ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২০২১-২০২২ অর্থবছরে বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১০ দফা প্রস্তাবনা

--- সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে করোনা মহামারী জাতীয় অর্থনীতি, পারিবারিক ও সামাজিক জীবনে যে বহুমুখী অভিঘাত সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণ, জনগণকে সুরক্ষা, দারিদ্র্যসীমার নীচে নেমে আসা বিশাল জনগোষ্ঠি ও প্রান্তিক জনগণের মানবিক অর্থনৈতিক জীবন নিশ্চিত করাকেই আগামী অর্থবছরের বাজেটের প্রধান লক্ষ্য হিসাবে নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শ্রমজীবী- মেহনতি মানুষসহ স্বল্প আয়ের মানুষের অর্থনৈতিক জীবন সচল রাখাকেই মূল চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করা দরকার। দুর্যোগকালীন সময়ে সামষ্টিক অর্থনৈতিক সাইকেল অক্ষুন্ন রাখতে শিল্পের পাশাপাশি বেকারদের কর্মসংস্থান, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং কৃষি ও গ্রামীণ খাতকে সবিশেষ গুরুত্ব দেয়া প্রয়োজন। মহামারীজনীত পরিস্থিতিতে ‘জনস্বাস্থ্য ব্যবস্থা’ গড়ে তোলাকে গুরুত্ব দিয়ে গোটা স্বাস্থ্য ওচিকিৎসা ব্যবস্থাকে তিনি ঢেলে সাজানোর দাবি জানান।

বিবৃতিতে তিনি তেলের মাথায় তেল দেবার নীতি পরিহার করে লুটেরা পুঁজিপতিদেরকে অপ্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনা প্রদান বন্ধ করার আহ্বান জানান।

তিনি ২০২১-২২ অর্থবছরের জন্য অর্থমন্ত্রণালয় তথা সরকারের কাছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১০ দফা সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন।

প্রস্তাবনাসমূহ নিম্নরূপ:
এক॥ করোনা মহামারী ও মহামারীজনীত পরিস্থিতি থেকে উত্তণে স্বাস্থ্য-চিকিৎসা, খাদ্য-কর্মসংস্থান এবং কৃষি ও গ্রামীণ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের নীতি গ্রহণ এবং সে অনুযায়ী বাজেট পরিকল্পনা ও প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করতে হবে।
দুই॥ জনগণের স্বাস্থ্যকে সম্পদ বিবেচনা করে দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘গণস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে। করোনা পরীক্ষা ও চিকিৎসার ব্যয়ভার রাষ্ট্রকে বহন করতে হবে। ১৮ বছরের উপর দেশের সকল মানুষকে এই বছরের মধ্যে করোনা টিকা প্রদান কার্যক্রমের আওতায় নিয়ে আসতে হবে। দ্রুত টিকা আমদানির পাশাপাশি দেশে করোনার টিকা উৎপাদনের সমন্বিত কার্যক্রম গ্রহণ করতে হবে।
তিন॥ কৃষি ও গ্রামীণ খাতের পুনরুজ্জীবন ও উৎপাদনশীলতা নিশ্চিত করতে উন্নয়ন বাজেটের ন্যূনতম ৩০ শতাংশ বরাদ্দ দিতে হবে। সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ৫০ লক্ষ মেট্টিক টন ধান ক্রয় করতে হবে। কৃষিভিত্তিক ক্ষুদ্র প্রকল্প, মৎস্য, দুগ্ধ ও পোল্ট্রির মত উৎপাদনশীল উদ্যোগকে আর্থিক প্রণোদনা ও সাহায্য নিশ্চিত করতে হবে।
চার॥ তেলের মাথায় তেল দেবার নীতি পরিহার করে মাঝারি, ক্ষুদ্র ও প্রান্তিক শিল্প উদ্যোক্তাদেরকে পরিকল্পিতভাবে প্রণোদনা প্রদান করতে হবে। পাদুকা শিল্পের মত গুরুত্বপূর্ণ শিল্পখাতসমূহকে কার্যকরি সহযোগিতা দিতে হবে।
পাঁচ॥ বেকারদের কর্মসংস্থানকে অগ্রাধিকার প্রদান এবং আত্মকর্মসংস্থানের উদ্যোগসমূহকে আর্থিক সহায়তা প্রদান করতে হবে।
ছয়॥ দারিদ্র্যসীমার নীচে নেমে আসা দেশের নিম্নআয়ের শ্রমজীবী- মেহনতি-দিনমজুর ও গরীব আড়াই কোটি পরিবারসমূহের জন্য আগামী ৬ মাস প্রয়োজনীয় খাদ্য ও নগদ অর্থ প্রদানে বরাদ্দ থাকা দরকার। শ্রমজীবী ও স্বল্পআয়ের মানুষের জন্য স্থায়ী গণবন্টন ব্যবস্থা নিশ্চিত করতে বাজেটে পরিস্কার নির্দেশনা ও বরাদ্দ রাখতে হবে।
সাত॥ রাজস্ব ব্যয় তথা সরকার পরিচালনার খরচ কমাতে হবে। বিলাসদ্রব্যের আমদানী ও রাষ্ট্রীয় অপচয় বন্ধ করতে হবে। সামরিক খাতসহ অনুৎপাদনশীল খাতে বরাদ্দ কমিয়ে আনা প্রয়োজন।
আট॥ কালো টাকা সাদা করার নীতি বাতিল করে কালো টাকা, অপ্রদর্শিত অর্থ-সম্পদ ও বিদেশে পাচার করা উদ্ধার করার কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ধনী ও বিত্তবানদেরকে করের আওতায় নিয়ে এসে তাদের উপর বর্ধিত কর আরোপ করে রাজস্ব আয় বৃদ্ধির কৌশল নিতে হবে।
নয়॥ মেগা প্রকল্পে জবাবদিহিবিহীন ব্যয় বৃদ্ধির বর্তমান ধারা কঠোরভাবে বন্ধ করতে হবে। পরিবহন ভাড়া, গ্যাস, বিদ্যুৎ, পানি, বাড়ী ভাড়া ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কঠোরভাবে নিয়ন্ত্রনের নীতি গ্রহণ করতে হবে। সকলস্তরে মধ্যস্বত্ত্বভোগী ও বাজার সিন্ডিকেটসমূহের দৌরাত্ম বন্ধ করতে হবে।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)