শনিবার ● ২৯ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » পৌনে দুই লক্ষ টাকা মূল্যের চোরাই সেগুন কাঠ বোঝাই কাভার্ড ভ্যান আটক
পৌনে দুই লক্ষ টাকা মূল্যের চোরাই সেগুন কাঠ বোঝাই কাভার্ড ভ্যান আটক
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে চোরাই কাঠ বোঝাই কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৫-২৬১৫) আটক করেছে ধুমঘাট বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ি। আজ শনিবার ২৯ মে সকাল ছয়টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বসুন্ধরা গ্রুপের নাম সম্বলিত কাভার্ড ভ্যানকে ধাওয়া করে আটক করে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ধুম ঘাট বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির সদস্যরা। ঐসময় কাভার্ড ভ্যান থেকে পৌনে দুই লক্ষ টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধার করা গেলেও গাড়ি ও হেলপার কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে ধুম ঘাট বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা এ. কে. এম আলতাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেক পোস্ট বসিয়ে সকাল ছয়টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বসুন্ধরা গ্রুপের নাম সম্বলিত একটা কাভার্ড ভ্যান এর গতিবিধি সন্দেহ হলে ধাওয়া করে আটক করা হয় এবং গাড়ির ভিতর থেকে সেগুন গোল ৩৪৪ টুকরা (২৯৭.৮৮ ঘন ফুট) মূল্যবান সেগুন কাঠ উদ্ধার করা। যাহার আনুমানিক মূল্য প্রায় ১লক্ষ ৭৯ হাজার টাকা। তবে গাড়ি ও কাঠ উদ্ধার করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে ইউডিআর মামলা নং-১৫ তারিখ-২৯/০৫/২০২১ দায়ের করা হয়েছে।





মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট