শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ মে ২০২১
প্রথম পাতা » কৃষি » বান্দরবানে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ
প্রথম পাতা » কৃষি » বান্দরবানে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ
শনিবার ● ২৯ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ

ছবি : পাওয়ারটিলার বিতরণ করছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে কৃষির উন্নয়নে পাহাড়ের কৃষকদের সুবিধার্থে বিভিন্ন সমবায় সমিতির মাঝে বিনামূল্য কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। আজ ২৯ মে শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের উদ্যোগে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক হ্লা থোয়াই হ্রী মারমা ও রোয়াংছড়ি ভাইস চেয়ারম্যান আথুই মং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকৌশল বিভাগ জানায়, পার্বত্য মন্ত্রণালয়ের অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান জেলা সদর ও রোয়াংছড়ি উপজেলায় দশটি সমিতিসহ মোট চৌদ্দটি উপকারভোগীর মাঝে ১৫টি পাওয়ার টিলার এবং ৫ টি ধান মাড়াই মেশিন দেয়া হয়েছে।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, তলা বিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ স্বনির্ভন দেশে পরিনত হয়েছে। পাহাড়ের মানুষ শিক্ষা, স্বাস্থ্য সবক্ষেত্রে অনেকদূর এগিয়েছে। পাহাড়ে জুম চাষে শ্রম ও খরচের বিপরীতে উৎপাদন হয় কম। তাই অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে কৃষিতে আধুনিকতা আনতে হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)