শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ জুন ২০২১
প্রথম পাতা » নওগাঁ » করোনা প্রতিরোধে সতর্ক আত্রাই প্রশাসন
প্রথম পাতা » নওগাঁ » করোনা প্রতিরোধে সতর্ক আত্রাই প্রশাসন
বুধবার ● ২ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা প্রতিরোধে সতর্ক আত্রাই প্রশাসন

ছবি : সংবাদ সংক্রান্ত-নাজমুল হক নাহিদ। নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁ জেলায় হঠাৎ করেই করোনা সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাওয়ায় এবং সীমান্তবতী জেলা হওয়ায় আত্রাইয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসন সচেতনতা মূলক মাইকিং অব্যাহত রেখেছেন। সেইসাথে সরকারী নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি অবজ্ঞা করে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।

জানা যায়, করোনা মহামারি ভাইরাসে আক্রান্ত থেকে সচেতন করতে উপজেলা সদর, সাহেবগঞ্জ বাজার, হাসপাতাল, বেইলি ব্রিজ, আহসানগঞ্জ স্টেশন এলাকা এবং বিভিন্ন রাস্তার মোরে মোরে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালান ইউএনও মো. ইকতেখারুল ইসলাম। এসময় মাস্ক না পরার অপরাধে কয়েকজন পথচারির ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন। সেইসাথে বাজারের মানুষ, বিভিন্ন যানবাহনে চলাচলকারী যাত্রী ও চালকদের মুখে মাস্ক পরিয়ে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেন। করোনার হাত থেকে বাঁচতে উপস্থিত সর্বসাধারনকে অযথা বাড়ীর বাহিরে বের না হতে অনুরোধ জানানো হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকানে নিরাপদ দুরুত্ব বজায় রেখে গোল বৃত্ত আঁকতে এবং মাস্ক ছারা কোন ক্রেতার নিকট পণ্য বিক্রয় না করতে অনুরোধ জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম বলেন, করোনায় আক্রান্ত এবং মৃত্যুর হার বৃদ্ধি পেলেও মানুষের মাঝে সচেতনতার অভাব রয়েই গেছে। যাদের মুখে মাস্ক নাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে মাস্ক পরিয়ে দেয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)