শিরোনাম:
●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে
রাঙামাটি, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ জুন ২০২১
প্রথম পাতা » ঢাকা » ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজপথে গণতান্ত্রিক-প্রগতিশীল শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে
প্রথম পাতা » ঢাকা » ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজপথে গণতান্ত্রিক-প্রগতিশীল শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে
শুক্রবার ● ১৮ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজপথে গণতান্ত্রিক-প্রগতিশীল শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে

ছবি: সংবাদ সংক্রান্তঢাকা :: আজ বিকাল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘বিদ্যমান সংকট ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যত শীর্ষক আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্র-রাজনীতিতে দুববৃত্ত মাফিয়াদের প্রভাব যত বাড়ছে রাষ্ট্র ততই সহিংস ও গণবিচ্ছিন্ন হয়ে উঠছে, গণতান্ত্রিক ধারার জবাবদিহিমূলক রাজনীতিকে বিদায় দেয়া হচ্ছে। সরকারি দল ও জোটের রাজনীতিকদেরকে প্রায় বেকার করে রাখা হয়েছে। রাষ্ট্র ও সরকার পরিচালনায় সামরিক- বেসামরিক আমলাতন্ত্রই মূল নিয়ামক শক্তি হয়ে উঠেছে। ভোটের মাধ্যমে নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দেয়া হয়েছে। করোনা দুর্যোগে সরকার পরিচালনায় কর্তৃত্ববাদী শাসনকে আরো পাকাপোক্ত করে চলেছে। এই পরিস্থিতি রাজনৈতিক সংকটকে গভীর থেকে গভীরতর করে দেশের গণতান্ত্রিক ভবিষ্যতকে এক গভীর অনিশ্চয়তার খাদে নিক্ষেপ করছে।

নেতৃবৃন্দ এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তির বৃহত্তর আন্দোলনের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন গণআন্দোলন-গণজাগরণের পথে বিদ্যমান দুঃশাসনকে বিদায় দিতে না পারলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যত নিশ্চিত করা যাবে না।

সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী) এর কেন্দ্রীয় নেতা মানস নন্দি, সোনার বাংলা পার্টির সভাপতি আবদুর নূর, ভাসানী অনুসারী পরিষদের সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম বাবলু, ইফতেখার আহমেদ বাবু, হামিদুল হক।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সাইফুল হক বলেন, রাজনৈতিক দিক থেকে বাংলাদেশ এক গভীর অন্ধকারাচ্ছন্ন বন্ধ্যা সময় পার করছে। ক্ষমতাসীন লুটেরা শাসকগোষ্ঠি তাদের জনসম্মতিবিহীন অনৈতিক ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে দেশের ন্যূনতম গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে; বিরোধী রাজনীতিকে শোকেসে তুলে রাখার ব্যবস্থা করেছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে গণতন্ত্র প্রতিষ্ঠার একেবারে ন্যূনতম ইস্যুতে বিরোধী দলসমূহকে রাজপথে শক্তিশালী ঐক্য প্রতিষ্ঠা করতে হবে, সরকারকে পিছু হটতে বাধ্য করতে হবে।

জোনায়েদ সাকি বলেন, এই মারধর এক ভয়ংকর ফ্যাসিবাদ কায়েম করেছে। তারা হত্যা, গুম, নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। জনগণের ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদকে রুখতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হবে।

রাজেকুজ্জামান রতন বলেন, এই সরকারের শাসন- শোষণে শ্রমজীবী মেহনতি মানুষসহ দেশের জনগণ আজ নিপীড়িত-নিস্পেষিত। এই মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিদ্যমান দুঃশাসন বিদায় দেয়া যাবে না, জনগণের অধিকারও কায়েম করা যাবে না।

অধ্যাপক আবদুস সাত্তার ফ্যাসিবাদী শাসন মোকাবেলায় শ্রেণী ও গণসংগ্রাম জোরদার করার আহ্বান জানান।

শেখ আবদুর নূর অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠায় জনগণের সংগ্রামী ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।





ঢাকা এর আরও খবর

একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে
তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি
বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান
সন্ত্রাসী,  দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)