শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কালের সাক্ষী দেড়শত বছরের জমিদার বাড়ি
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কালের সাক্ষী দেড়শত বছরের জমিদার বাড়ি
শুক্রবার ● ১৮ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে কালের সাক্ষী দেড়শত বছরের জমিদার বাড়ি

ছবি : ভৈরব চন্দ্র পালের জমিদার বাড়ি।আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে ভৈরব চন্দ্র পাল সওদাগরের সেই সময়ের পুরনো জমিদার বাড়িটি। প্রায় দেড়শত বছরের আগে ইট, পাথর-সূড়কি গাঁথনি দিয়ে তৈরি করা হয় এই জমিদার বাড়ি। ভবনের চারিদিকে নানা শিল্পকর্ম ছড়িয়ে রয়েছে। এই জমিদার বাড়িতে রয়েছে দূষ্টিনন্দন বিশাল একটি দিঘী, জমিদার বাড়ির পেছনে রয়েছে বিশাল এক পুকুর সাথে পুকুরে রয়েছে রাজকীয় একটি পাকাঘাট, জমিদার বাড়ি পাশে রয়েছে একটি মন্দির। জমিদার বাড়ির দিঘীর দক্ষিণ পাশে রয়েছে মধ্যম সর্তা রামসেবক সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯০১ সালে প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়ির মালিক ভৈরব চন্দ্র পাল ব্রিটিশ আমলে এক প্রভাবশালী জমিদার হিসেবে পরিচিত ছিলেন। রাউজান উপজেলার পশ্চিম ডাবুয়া গ্রামে অবস্থিত এই জমিদার বাড়ি। বর্তমানে পুরনো হওয়ার কারণে এই জমিদার বাড়ির চারদিকে দেয়ালগুলো দিরে দিরে খসে পড়তে শুরু করেছে। দেড়শত বছরের এ জমিদার বাড়িটি দ্বিতীয় তলা। একসময় এ জমিদার বাড়িতে চলতো সেই সময়ের জমিদারি শাসন। এখন আর সেই শাসন বা জমিদারের লোকজন নেই শুধু আছে পরিত্যক্ত জমিদার বাড়িটি। বিশাল জমিদার বাড়িটি এখন অনেকটাই বিলীন হয়েগেছে। এটি রাউজানের কয়েকটি পুরনো জমিদার বাড়ির মধ্যে অন্যতম। সময় পেলে এলাকার লোকজন দেখতে যান বাড়িটি। বর্তমানে বাড়িটি ঝোপ আর জঙ্গলে পরিণত হয়ে এক ভূতুরে বাড়ির রুপ নিয়েছে। এবিষয়ে স্থানীয় লোকজন বলেন, একসময় এ জমিদার বাড়িকে ঘিরে বসতো মেলা। মেলার পরিচিত ছিল ভৈরব সওদাগরের মেলা নামে। জমিদার বাড়িতে প্রতিরাতে বসতো নাচ আর গানের আসর। বছর বছর হতো রাজপূণ্যাহ উৎসব। কিন্তু সময়ের মাঝে হারিয়ে গিয়েছে সবকিছু। আর সেই সাথে সংস্কার এর অভাবে বিলুপ্তি পথে কালের সাক্ষী সেই জমিদার বাড়ি। জানা গেছে, জমিদার ভৈরব চন্দ্র পালের রাউজানের ডাবুয়া, হলদিয়া, চিকদাইর ও ফটিকছড়ির খিরাম নাম স্থানসহ বিভিন্ন এলাকায় তাঁর বিপুল সয়-সম্পর্তি রয়েছে। তবে তাঁদের বংশধররা অনেক আগে ভারতে চলে যান। দিনের পর দিন এসব ঐতিহ্যের কালের গর্ভে বিলীন হয়ে গেলেও এখনো কিছু কিছু টিকে আছে দেশের নানা পান্তে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)