শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ জুন ২০২১
প্রথম পাতা » ঢাকা » শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় দেশের একটি প্রজন্মের ভবিষ্যত ধ্বংস হয়ে যাচ্ছে
প্রথম পাতা » ঢাকা » শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় দেশের একটি প্রজন্মের ভবিষ্যত ধ্বংস হয়ে যাচ্ছে
সোমবার ● ২১ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় দেশের একটি প্রজন্মের ভবিষ্যত ধ্বংস হয়ে যাচ্ছে

--- ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জাতীয় পরিষদ ও কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভা শেষে আজ গৃহীত প্রস্তাবে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তকে আত্মঘাতি, স্বেচ্ছাচারী ও চরম অদূরদর্শী হিসাবে উল্লেখ করা হয়েছে এবং সরকারের এই হঠকারী সিদ্ধান্তের কারণে দেশের গোটা একটি প্রজম্নের ভবিষ্যত ধ্বংস হয়ে যাচ্ছে। অটো প্রমোশনের বর্তমান ধারা শিক্ষার্থীদের মেধা-মননকে নষ্ট করে দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় লক্ষ লক্ষ শিক্ষার্থেিদর শিক্ষাজীবনের ইতি ঘটছে। পরিবারের আর্থিক দৈন্যের কারণে অনেককে শিশু শ্রমে যুক্ত হতে যাচ্ছে, মেয়ে শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহ বৃদ্ধি পারছে। ঝরে পড়া শিক্ষার্থীরা কিশোর অপরাধ চক্র ও নানা অসামাজিক কাজে যুক্ত হয়ে পড়ছে। করোনা দুর্যোগের গত দেড় বছরে সরকার শিক্ষার্থী ও শিক্ষার্থীদের পরিবারের পাশে ন্যূনতম আর্থিক সহায়তা নিয়ে দাঁড়াতে পারেনি। সভার প্রস্তাবে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, সমস্ত কিছু খুলে দেবার পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার যুক্তি কোথায়। সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় করোনার জীবানু যেন কেবল শিক্ষা প্রতিষ্ঠানেই আশ্রয় নিয়েছে। প্রস্তাবে প্রশ্ন তোলা হয় যে, করোনা যদি আরো দুই/তিন বছর অব্যাহত থাকে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানও কি দুই/তিন বছর বন্ধ রাখা হবে ?

সভায় এই ব্যাপারে স্বেচ্ছাচারী পন্থায় রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ না করে বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সাথে সকল শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরকে দ্রুত টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসারও দাবি জানানো হয়।

সভায় গৃহীত অপর এক প্রস্তাবে ভরা মওশুমে চারের মূল্য বৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় এবং বলা হয় চাতালের মালিকসহ অসৎ সিণ্ডিকেটসমূহের দৌরাত্মই চালের অযৌক্তিক মূল্য বৃদ্ধি করা হচ্ছে। বাজারের উপর সরকারের কোন নিয়ন্ত্রন না থাকায় অসৎ ব্যবসায়ীরা মানুষকে জিম্মি করে ফেলেছে। প্রস্তাবে চালসহ ভোগ্যপণ্যের দাম কমাতে অবিলম্বে কার্যকরি পদক্ষেপ নেবার আহ্বান জানানো হয়। সভায় টিসিবিকে সক্রিয় করা ও শ্রমজীবী- মেহনতিদের জন্য রেশনের ব্যবস্থা করারও দাবি জানানো হয়।

সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, সজীব সরকার রতন, এ্যাপোলো জামালী, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, ডা. মনোয়ার হোসেন প্রমুখ।

সভার শুরুতে পার্টির নেতা আনছার আলী দুলালের বড় ভাই আলহাজ্ব শামসুল হক এর মৃত্যুতে ও করোনার মৃত্যুবরণকারীদের জন্য গভীর শোক প্রকাশ করা হয়।





ঢাকা এর আরও খবর

সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)