শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে ২য় ধাপে ঠাই পেলেন আরও ১৭৭ পরিবার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে ২য় ধাপে ঠাই পেলেন আরও ১৭৭ পরিবার
সোমবার ● ২১ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজস্থলীতে ২য় ধাপে ঠাই পেলেন আরও ১৭৭ পরিবার

ছবি: সংবাদ সংক্রান্ত চাইথোয়াইমং , রাজস্থলী প্রতিনিধি :: ‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে বাস্তবায়ন করতে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্বপ্নের নীড় (ঘর) তৈরি করা হয়েছে। সকল জেলা ও উপজেলায় নির্মিত এসব ঘরের চাবি ২য় পর্যায়ে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার ২০ জুন সকাল সাড়ে ১০টায় সারাদেশে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্স’র মাধ্যমে এক যোগে চাবী ও দলিল পত্র হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই অংশ হিসেবে আজ সকালে রাঙামাটি জেলার রাজস্থলীতে ২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন ১৭৭পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি ও মালিকানা সনদ হস্তান্তর করেন রাজস্থলী উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারি, সি এ রতন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা । বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফজল আহমদ খান, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা, প্রাণি সম্পদ কর্মকর্তা তোজিদুল ইসলাম ও রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান প্রমুখ। এছাড়াও উপকারভোগী পরিবার, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে ১ম ও ২য় পর্যায়ে উপজেলার ২৩৯ পরিবারকে তৃণমূলে খুঁজে খুঁজে অর্ন্তভূক্ত করেছেন জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন। সুবিধাভোগী ২৩৯ পরিবারের মধ্যে ৬২টি গৃহ প্রধানমন্ত্রী কর্তৃক চলতি বছরের ২৩ জানুয়ারী হস্তান্তর করা হয়েছে এবং ২০ জুন রবিবার ১৭৭টি ‘ভূমিহীন ও গৃহহীন (‘ক’ শ্রেণির পরিবার পূর্নবাসনে নির্মিত) পরিবারের মাঝে চাবী ও দলিল পত্র হস্তান্তর করেছেন । রাজস্থলীউপজেলার তিন টি ইউনিয়নের পুরো নির্মাণ কাজ বাস্তবায়নে ছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন, ও প্রকল্পবাস্তবায়ন অফিস। প্রধান মন্ত্রীর ঘর পেয়ে মহাখুশিতে আত্নহারা হয়ে পড়েছেন গৃহহীন কোহিনুর আকতার, তিনি বলেন স্বামী হারা আমি, আমাকে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়া একটি পাকা ঘর দিয়ে আমার স্বপ্নের ঠিকানায় রুপান্তরিত করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসারকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)