সোমবার ● ২১ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলী প্রেস ক্লাবের নব নির্মিত ভবন উদ্বোধন
রাজস্থলী প্রেস ক্লাবের নব নির্মিত ভবন উদ্বোধন
রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে নানা শ্রেণীর মানুষের মিলন মেলায় উদ্বোধন করা হয়েছে রাজস্থলী প্রেস ক্লাব। আজ ২১ জুন সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে নির্মিত নতুন ভবন উদ্বোধন কালে প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খানের উপস্থাপনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বক্তব্যে বলেন, সংবাদ মাধ্যম সমাজের আয়না। সাংবাদিকরা সংবাদের মাধ্যমে যদি সঠিক সংবাদ পরিবেশন করে তা হলে সমাজ এগিয়ে যাবে। আর নেতিবাচক সংবাদে সমাজ পিছিয়ে পড়ে। সাংবাদিকরা নেতিবাচক সংবাদ পরিবেশন করে নি বলে আজ সাংবাদিকদের অবস্থান ধরে রাখতে পেরেছে। ফলে সমাজে রাষ্ট্রে সাংবাদিকরা নিজ নিজ পরিচয়ে মুল্যায়ন হচ্ছে। আপনাদের সকলে সার্বিক সহযোগিতা উপজেলা পরিষদের পক্ষ থেকে অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ (ওসি) মফজল আহমদ খান, প্রাণী সম্পদ কর্মকর্তা তোজিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সাবেদুল ইসলাম, সাংবাদিক চাউচিং মারমা, কাইয়ুম হোসেন মিরাজ, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক চাইথোয়াইমং মারমা ও আইয়ুব চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।





ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত