শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ জুন ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪ জন
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪ জন
শনিবার ● ২৬ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪ জন

ছবি : সংবাদ সংক্রান্ত-জাহিদুর রহেমান তারিক।জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া শৈলকুপা উপজেলার আউশিয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরো দুইজন। এদিকে গত ২৪ ঘন্টায় ৩৬ টি নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এসব তথ্য নিশ্চিত করেন। এদিকে ঝিনাইদহ জেলায় লকডাউনের ৫ম দিন চলছে। শহরে লকডাউন কড়া কড়ি থাকলেও গ্রামে লকডাউনের প্রভাব নেই বললেই চলে। গ্রামাঞ্চলে ইজিবাইক ভ্যান-রিকসা চলছে। এছাড়া মানুষ বাড়ি থেকে বের হয়ে ঘুরাফেরা করছে মানছে না স্বাস্থ্যবিধি। সকাল থেকে গভির রাত পর্যন্ত চায়ের দোকানে চলেছে আড্ডা। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্তবাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ৭৯ জন রুগী এর মধ্যে ৪৯ জনের করোনা পজেটিভ এবং বাকিদের করোনা উপসর্গ রয়েছে। এদিকে শনিবার লকডাউন না মানায় ৩০ জন চালককে ৩ হাজার টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। অভিযানকালে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আনোয়ার সাইদ জানান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে লকডাউনে পুলিশের অভিযান চলমান আছে। অনেকেই দেখা যায় বিনা কারনে মটর সাইকেলে ঘোরাঘুরি করছেন। এসব কারনে চালকদের আইনের আওতায় আনাসহ স্বাস্থ বিধি মানতে নির্দেশনা দেওয়া হচ্ছে।

এবার দালালদের খপ্পরে পড়ে প্রসুতির মৃত্যু হলো ক্লিনিকে
ঝিনাইদহ :: বিউটি খাতুন (২৪) নামে এক নারীর প্রসব বেদনা শুরু হলে প্রথমে নিয়ে যাওয়া হয় নিকটস্থ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু বিধি বাম! সরকারী হাসপাতালের সেবা থেকে বঞ্চিত হয় বিউটি। হাসপাতাল গেটের সামনে অপেক্ষমান দালালরা বিউটিকে সরকারী হাসপাতালে ঢুকতে দেয়নি। প্রসব বেদনায় ছটফট করতে থাকা বিউটি খাতুনকে সেখান থেকে জোর পুর্বক ভাগিয়ে নিয়ে শৈলকুপা প্রাইভেট হাসপাতাল নামে একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়। তখন শনিবার (২৬ জুন) ভোর ছয়টা। ক্লিনিকে ভর্তির পর কোন ডাক্তার ছিল না। ছিল না কোন প্রশিক্ষিত নার্স। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিউটি খাতুনের প্রসব বেদনা বাড়তে থাকে। ৩ ঘন্টা প্রসব বেদনায় ছটফট করতে থাকেন ওই প্রসুতি। বেদনায় নীল হয়ে পড়ে তার শরীর। এক পর্যায়ে চিকিৎসা না পেয়ে গর্ভবতী বিউটি সকাল ৯টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিউটি খাতুন শৈলকুপা পৌরসভার বাজারপাড়া গ্রামের রিপন হোসেনের স্ত্রী। এদিকে বিউটির মৃত্যুর পর ক্লিনিকের ছয় মালিক ও ম্যানেজার গাঢাকা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে ক্লিনিকের সামনে মোতায়েন করা হয় পুলিশ। বিষয়টি নিয়ে শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন আলী জানান রোগীর পরিবার থেকে এখনো কোন লিখিত অভিযোগ করা হয়নি। সে কারণে আমরা কোন ব্যাবস্থা নিতে পারেনি। তবে পরিস্থিতি মোকাবেলায় ক্লিনিকে পুলিশ মোতায়েন করা হয়েছে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন জানান, স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট থাকায় দালালরা রোগীদের সরকারী হাসপাতালে ঢুকতে বাধা দেয়। রোগীদের ভুলভাল বুঝিয়ে ক্লিনিকে ভাগিয়ে নিয়ে যায়। বিউটির ক্ষেত্রেও তাই হয়েছে। তবে হাসপাতাল কতৃপক্ষ দালালদের বিরুদ্ধে অজ্ঞাত কারণে ব্যবস্থা গ্রহন করে না বলে অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়া গেছে শৈলকুপা উপজেলার কোন ক্লিনিকেই সার্বক্ষনিক ডাক্তার থাকেনা, থাকে কাগজে কলমে। শৈলকুপা হাসপাতালের প্রধান গেটের সামনেই গড়ে উঠেছে এই আধুনিক মানের কথিত ক্লিনিক। দেখে বোঝার উপায় নেই যে, এখানে সেবার মান শুন্যের কোঠায়। আলীশান ডেকোরেশনসহ সবকিছু থাকলেও শুধু নেই সার্বক্ষনিক ডাক্তার ও ডিপ্লোমা নার্স।

ঝিনাইদহে প্রেমের বিয়ে না মানায় কিশোরীর আত্মহত্যা
ঝিনাইদহ :: প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে ১৬ বছর বয়সী কিশোরী ইয়াসমিন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার গান্না মাঝেরপাড়া গ্রামে। সেই ওই গ্রামের আব্দুস সালামের মেয়ে। গ্রামবাসি জানায় নিজ গ্রামের একই বয়সী ছেলে আশিকুল ইসলামের সঙ্গে প্রেম করে চার মাস আগে বিয়ে করে ইয়াসমিন। বহু চেষ্টা করেও প্রেমিকের বাড়িতে যেতে পারেনি ইয়াসমিন। বিয়ে মানতে নারাজ ছেলের পিতা জাহিদুল ইসলাম। এদিকে ছেলের পিতা প্রেমের বিয়ে মেনে নিতে না পারায় হতাশায়গ্রস্থ ইয়াসমিন শুক্রবার বিকালে বিষপান করে। তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকাল ১০টার দিকে মারা যায়। খবরটি নিশ্চিত করে গান্না ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, গত বুধবার আমরা এই বিয়ের কথা জানতে পারি। এ নিয়ে তাদের দুই পরিবারে কি হয়েছে তা আমরা জানতে পারিনি।

মহেশপুর সীমান্তে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রাম থেকে গৌতম বালা (৩০) নামে এক ভারতীয় নগরিককে আটক করেছে বিজিবি। তিনি ভারতের চব্বিশ পরগোনা জেলার নতুননগর থানার চরচালকা গ্রামের সাগর বালার ছেলে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান শনিবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন শুক্রবার রাতে গৌতম বালা মহেশপুরের শ্যামকুড় চেয়ারম্যান ঘাট এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবির টহল দল তাকে আটক করে। তিনি কি কারণে অবৈধ ফথে বাংলাদেশে প্রবেশ করছিলেন তা বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এ ব্যাপারে গৌতম বালার বিরুদ্ধে মহেশপুর থানায় শনিবার বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ১৯৫২ সালের কন্ট্রোল অফ এ্যান্ট্রি এ্যাক্ট এর ৪ ধারায় মামলা হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ