বৃহস্পতিবার ● ১ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » মিরসরাইয়ে দুর্ধর্ষ চুরি : উৎকন্ঠায় স্থানীয়রা
মিরসরাইয়ে দুর্ধর্ষ চুরি : উৎকন্ঠায় স্থানীয়রা
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের হিঙ্গুলীতে দুর্ধর্ষ গরু চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (২৮ জুন) দিবাগত রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মনসুর আলী সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, আবুল কালাম ও আবুল হাসেম।
এবিষয়ে জানতে চাইলে মনসুর সওদাগর বাড়ির বাসিন্দা ক্ষতিগ্রস্ত আবুল হাসেম জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারটার দিকে গোয়াল ঘরের তালা ভেঙে তার ২ টি এবং তার ভাই আবুল কালামের ১ টি গাভী ও ১ টি বাচুর চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া ৪ টি গরুর দাম প্রায় ৪ লক্ষ টাকা বলে জানান। এ বিষয়ে জানতে চাইলে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন বলেন, এ চুরির ঘটনা সম্পর্কে অবগত নন তবে ঘটনাটি শুনে দুঃখ প্রকাশ করেন।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভয় ও উৎকন্ঠা বিরাজ করছে।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা