শুক্রবার ● ৯ জুলাই ২০২১
প্রথম পাতা » ঢাকা » আশ্রায়ন প্রকল্পে দুর্নীতির ঘটনায় যুক্তদের অবিলম্বে গ্রেফতার করুন
আশ্রায়ন প্রকল্পে দুর্নীতির ঘটনায় যুক্তদের অবিলম্বে গ্রেফতার করুন
সংবাদ বিজ্ঞপ্তি :: শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ এক বিবৃতিতে সরকারের আশ্রায়ন প্রকল্পে চরম জালিয়াতি, অনিয়ম, অর্থ আত্মসাতের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন এই প্রকল্পের অধীনে অধিকাংশ জেলা-উপজেলাতে ঘর নির্মাণে যুক্ত নানা পর্যায়ের ব্যক্তিবর্গের বিরুদ্ধে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগও রয়েছে। দেশের কমপক্ষে ২৫টি বেশী জেলা ও ৩৫টির বেশী উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্যে ঘর নির্মাণে শত শত অনিয়মের অভিযোগ উঠে এসেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, অনেক স্থানে ঘর নির্মাণের ২/৩ মাসের মধ্যে ঘরে ফাটল দেখা দিয়েছে। অনেক স্থানে ঘর ভেঙ্গে পড়েছে। আবার অনেক জায়গায় এসব ঘর পানিতে ডুবে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। আবার অনেক জায়গায় ঘর প্রতি গরীব ভূমিহীনদের কাছ থেকে ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার পর্যন্ত টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে এই প্রকল্পের সাথে যুক্ত নানা পর্যায়ের ব্যক্তিবর্গই যে এসব অনিয়ম ও জালিয়াতির জন্য দায়ী তাতে কোন সন্দেহ নেই। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্পে এই ধরনের দুর্নীতি ও অনিয়ম রীতিমত অবিশ্বাস্য ও অকল্পনীয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ এসব অনিয়ম দুর্র্নীতি ও জালিয়াতের সাথে যুক্ত সবাইকে অবিলম্বে গ্রেফতার ও তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সাথে তারা এসব দুর্নীতিবাজদের কাছ থেকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ আদায় করার আহ্বান জানান।





তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ