শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ জুলাই ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত
প্রথম পাতা » গাইবান্ধা » মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত
শুক্রবার ● ৩০ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত

প্রর্তীকি ছবি সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: ফুটবল খেলার জন্য মাঠে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন।

আজ শুক্রবার ৩০ জুলাই সকাল ১০টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের সাপমারা ইউনিয়নের সারাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফুল মিয়া (২৫) ও আব্দুস সালাম (২৪)।

নিহত ফুল মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সারাই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে ও নিহত আব্দুস সালাম একই ইউনিয়নের খামারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়ক দিয়ে ইসলামপুরের দিকে যাচ্ছিলেন। পথে সারাই গ্রামে সড়কের মোড় ঘুরতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা।

সাপমারা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আইয়ূব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, সকালে আব্দুস সালাম মোটরসাইকেল নিয়ে বন্ধু ফুল মিয়ার বাড়িতে যান। পরে সকালের নাস্তা সেরে দুই বন্ধু ইসলামপুর কলেজ মাঠে ফুটবল খেলতে বাড়ি থেকে বেরিয়ে পড়েন।

বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী বলেন, মরদেহ দুটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কেন্দ্রে একটি ইউডি মামলা করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)