শিরোনাম:
●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় » জোর করে স্বীকারোক্তি আদায়ের ঘটনা মারাত্মক অপরাধ : হাইকোর্ট
প্রথম পাতা » জাতীয় » জোর করে স্বীকারোক্তি আদায়ের ঘটনা মারাত্মক অপরাধ : হাইকোর্ট
সোমবার ● ২৩ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জোর করে স্বীকারোক্তি আদায়ের ঘটনা মারাত্মক অপরাধ : হাইকোর্ট

ছবি : সংবাদ সংক্রান্ত জোর করে স্বীকারোক্তি আদায়ের ঘটনা তদন্ত কর্মকর্তার ভুল নয়, এটি মারাত্মক অপরাধ বলে জানিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালত ৬ সেপ্টেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করেছেন। একই সঙ্গে ওইদিন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নয়ন কুমারকে সশরীরে হাইকোর্টে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ১১ আগস্ট একই বেঞ্চ এক আদেশে সংশি্লষ্ট মামলার প্রথম তদন্ত কর্মকর্তা (সারিয়াকান্দি থানার সাবেক উপপরিদর্শক, বর্তমানে নাটোরে সিআইডির পরিদর্শক) নয়ন কুমার এবং বর্তমান তদন্ত কর্মকর্তা বগুড়ার পিবিআই-এর উপপরিদর্শক মনসুর আলীকে মামলার নথি (সিডি) নিয়ে হাজির থাকতে বলা হয়। এ আদেশে তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে নয়ন কুমার লিখিত আবেদন দিয়ে তদন্তে ভুলের জন্য আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান। তার আবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এ সময় আদালত উল্লেখিত মন্তব্য করেন।

বগুড়ার সারিয়াকান্দি থানার কাটাখালী গ্রামের মহিদুল ইসলামের ৮ বছরের ছেলেকে হত্যা এবং ওই ঘটনায় তারই ১২ বছরের আরেক ছেলেকে গ্রেফতার করে স্বীকারোক্তি আদায়ের ঘটনা নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন নিয়ে সুপ্রিমকোর্টের ৫ আইনজীবীর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্ট। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। এ সময় আদালত কক্ষে প্রথম তদন্ত কর্মকর্তা নয়ন কুমার উপস্থিত ছিলেন।

এরও আগে ২৯ জুন ওই দুই পুলিশ কর্মকর্তাকে তলব করে আদেশ দিয়েছিলেন আদালত। ৩ আগস্ট তাদের হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু লকডাউনের কারণে ওইদিন আদালতে স্বাভাবিক বিচার কাজ বন্ধ ছিল। এ কারণে ওইদিন শুনানি হয়নি। এরই ধারাবাহিকতায় পরবর্তী আদেশ ও শুনানির জন্য ২২ আগস্ট দিন ধার্য করা হয়। ১১ জুন ‘বিয়ারিং দ্য আনবিয়ারেবল’ শিরোনামে একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মামলায় শিশু আদালতের কার্যক্রম চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের ৫ আইনজীবী হাইকোর্টে আবেদন করেন। আবেদনে পুলিশের দুই কর্মকর্তাকে উচ্চ আদালতে ডাকা হলো।

জানা যায়, ২০১৫ সালের ২৫ আগস্ট ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধারের একদিন পর বগুড়ার সারিয়াকান্দি থানায় মামলা করেন ওই শিশুর বাবা মহিদুল ইসলাম। পুলিশ ওই বছরের ২৯ নভেম্বর বাদীর ১২ বছরের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরদিন বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। সেখানেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। বাবা-মা ছোট ভাইকে তার চেয়ে বেশি ভালোবাসায় তাকে খুন করেছে বলে ম্যাজিস্ট্রেটকে জানায় বড় ছেলে। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে। কিন্তু সন্দেহভাজন হিসাবে প্রতিটি শুনানিতেই আদালতে উপস্থিত থাকতে হয়েছে ওই শিশুকে।

মহিতুলের অভিযোগ, ‘খুনিরা প্রভাবশালী। পুলিশ তাদের কাছ থেকে ঘুষ নিয়ে স্বীকারোক্তি দিতে বড় ছেলেকে বাধ্য করেছে।’

পরে প্রথম তদন্ত কর্মকর্তা নয়ন কুমার বড় ভাইকে একমাত্র আসামি দেখিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। কিন্তু মহিদুল ইসলাম এতে নারাজি দিলে ২০১৭ সালে পুলিশ বু্যরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদনে্তর দায়িত্ব দেন আদালত।

পিবিআই চার বছরে তদন্ত শেষে বড় ছেলেকে নির্দোষ হিসাবে চিহ্নিত করে। এছাড়া হত্যার ঘটনায় অন্য দুইজনকে গ্রেফতার করে পিবিআই। এ অবস্থায় এসআই মনসুর আলী ১২ বছর বয়সি বড় ভাইকে অব্যাহতি দিয়ে নতুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)