শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » শিক্ষার্থীদের ডিজিটাল সিটিজেন হিসেবে গড়ে তুলতে শিক্ষকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » শিক্ষার্থীদের ডিজিটাল সিটিজেন হিসেবে গড়ে তুলতে শিক্ষকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে
বুধবার ● ১৫ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষার্থীদের ডিজিটাল সিটিজেন হিসেবে গড়ে তুলতে শিক্ষকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে

ছবি : সংবাদ সংক্রান্ত বর্তমান আধুনিক প্রযুক্তি ব্যবস্থায় শিক্ষার্থী ও তরুণদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষকদেরই এগিয়ে আসতে হবে। আজ রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে ডিজিটাল শিক্ষা বিষয়ক কর্মশালায় এমন মন্তব্য করেছেন বক্তারা। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র অর্থায়নে, ডিনেট এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম যৌথভাবে ‘Foster Responsible Digital Citizenship to Promote Freedom of Expression in Bangladesh’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ডিজিটাল সিটিজেন হতে সহায়তা করা এবং তাঁদের মাঝে গঠনমূলকভাবে স্বাধীন মত প্রকাশের চেতনা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই প্রকল্প কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে আজ রাজশাহীতে শিক্ষকদের সাথে ডিজিটাল সিটিজেনশিপ শিক্ষা নিয়ে একটি ফলপ্রসূ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় অংশগ্রহণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাইশজন দক্ষ শিক্ষক যারা তরুণদের উন্নয়নের জন্য কাজ করতে বদ্ধ পরিকর। কর্মশালাটি পরিচালনা করার দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রবিউল ইসলাম এবং মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী। কর্মশালাতে উদ্বোধনী বক্তব্য রাখেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দেক। কর্মশালাটিতে সঞ্চালকের ভূমিকা পালন করেন ডিনেটের পক্ষ থেকে আসিফ আহমেদ তন্ময়।
কর্মশালাতে শিক্ষার্থীদের ইন্টারনেট সচেতনতা, ইন্টারনেটে সুরক্ষা, দায়িত্বশীলতার সাথে স্বাধীন মত প্রকাশ, ডিজিটাল আইন, ডিজিটাল অপরাধ, অনলাইনে ব্যক্তি পরিচয়, মিথ্যাচার ও ভুল খবর প্রচার এবং এ সংক্রান্ত আরও অনেক বিষয়ে আলোচনা করা হয়। সবশেষে শিক্ষকরা এই উদ্যোগকে সফল করতে ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল সিটিজেন শিক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে ব্যক্তিগতভাবে নানাবিধ অঙ্গীকার করেন।
কর্মশালাতে অধ্যাপক ড. আশিক মোসাদ্দেক বলেন, পাশাপাশি প্রকল্পের অংশ হিসেবে ডিনেট, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সহ ঢাকা ও রাজশাহী জেলার পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল সিটিজেনশিপ শিক্ষা বিষয়ক লার্নিং ও পিয়ার লার্নিং-এর ব্যবস্থা করেছে। শিক্ষার্থীদের সাথে নিয়মিতভাবে এই কার্যক্রম চলবে আগামী কয়েক মাস জুড়ে। এসকল কার্যক্রমের সাথেই চলবে ডিজিটাল সিটিজেনশিপ চ্যালেঞ্জ “২০২২”। শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন প্রকল্পের ওয়েবসাইট https://www.digitalcitizenbd.com/-এ। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তাঁরা জিতে নিতে পারবেন আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার। এই শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো থেকে শিক্ষার্থীরা ডিজিটাল সিটিজেনশিপ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন শিক্ষণীয় বিষয় জানতে পারবেন এবং একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে বিশ্লেষণধর্মী চিন্তা চর্চার পদ্ধতি সম্পর্কে জানবেন। যা তাঁদের ডিজিটাল দুনিয়ায় বিচরণের ক্ষেত্রে আচরণগত পরিবর্তন এনে একজন গর্বিত ডিজিটাল নাগরিকে পরিণত হতে সহায়তা করবে। উল্লেখ্য যে, আগামীকাল একই বিষয়ের উপর রাজশাহীর ২৫ জন গণমাধ্যম কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।





তথ্যপ্রযুক্তি এর আরও খবর

বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা
সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন
ইষ্টওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মৌন মানববন্ধন ইষ্টওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মৌন মানববন্ধন
দৈনিক গিরিদর্পণ পত্রিকার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন দৈনিক গিরিদর্পণ পত্রিকার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন
আবু সাঈদের নামে বাংলা নতুন ফন্ট উন্মুক্ত আবু সাঈদের নামে বাংলা নতুন ফন্ট উন্মুক্ত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)