শিরোনাম:
●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটের নরশিংটিলায় তীব্র পানির সংকট : সংকট নিরসনে নেই কোন পদক্ষেপ
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটের নরশিংটিলায় তীব্র পানির সংকট : সংকট নিরসনে নেই কোন পদক্ষেপ
শুক্রবার ● ২৪ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটের নরশিংটিলায় তীব্র পানির সংকট : সংকট নিরসনে নেই কোন পদক্ষেপ

ছবি : সংবাদ সংক্রান্ত সিলেট প্রতিনিধি :: নগরীর বাগবাড়ী নরশিংটিলায় সিটির পানির লাইনে পানি নেই। অথচ প্রতিমাসে আদায় হচ্ছে পানির বিল।এলাকাবাসীর অভিযোগ সরকারি পানির লাইনে ২৪ ঘন্টার মধ্যে ৭/৮ ঘন্টা পানি পাওয়া যায় না। তীব্র পানির সংকট।

বাগবাড়ী নরশিংটিলায় এই পানির সংকট দীর্ঘদিন ধরে চলছে। বারবার স্হানীয় ওয়ার্ড কাউন্সিলর এর নিকট অভিযোগ করে ও কোন আশানুরূপ ফল পায়নি এলাকাবাসী।

এলাকাবাসী সুত্রে জানা যায়, একসময় সিটির পানির লাইনে পানির খুব বেশি চাপ ছিল। সবাই পানি পেয়েছে। ধীরে ধীরে পানির চাপ কমতে থাকে। প্রথমে পানির পাইপ দুই ফুট লম্বা ছিলো তারপর পানির প্রেসার কমতে থাকলে পাইপ এক ফুটে নিয়ে আসা হয়। এর কিছুদিন পর এক ফুট পানির পাইপে ও পানি পাওয়া যায় না। এরপর থেকে শুরু হয় এলাকায় তীব্র পানির সংকট যা আজ অবধি বিদ্যমমান রয়েছে।

তবে একটি বিষয় লক্ষনীয়, সারাদিন পানি থাকে না কিন্তু বিদ্যুৎ চলে গেলে লাইনে পানির অভাব থাকে না। এসময় পানি পাওয়া যায়। বিদ্যুৎ চলে এলে আবার পানি উধাও। এই ঘটনায় এলাকাবাসীর ধারণা সিটির পানির লাইনে অবৈধভাবে মোটর সংযোগ রয়েছে।যা সিটি করপোরেশন কতৃক তদন্ত করলে প্রকৃত সত্যতা পাওয়া যাবে।

মাঝে মাঝে সিসিকের পানি বাহী গাড়ী পাঠিয়ে পানি সরবরাহ করা হয়েছে। তাতে তো কোন প্রতিকার হয়নি। বেশ কয়েকবার স্হানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে পানির সংকট নিয়ে সংবাদ ও প্রকাশিত হয়েছে। সংবাদ প্রকাশের পর সপ্তাহ খানেকের মতো একটু সার্ভিস ভালো হলে পরে আবারো সেই আগের অবস্থা চলে।

বিগত কিছুদিন পুর্বে ইউএনডিপির আর্থিক সহযোগিতায় ও সিলেট সিটি করপোরেশনের উদ্যেগে নরশিংটিলা জালালী ৪৮ নং প্লটের মধ্যে একটি গভীর নলকুপ স্হাপন করা হয়। কিন্তু এই গভীর নলকুপ স্হাপন করলে ও সংকট কমছে না পানির। নগরীর নরশিংটিলা এলাকা একটি ঘন বসতিপুর্ন এলাকা। এই এলাকায় আনুমানিক ২/৩ হাজার লোকের বসবাস। এর মধ্যে অধিকাংশের ও বেশি মানুষ সিটির পানির উপর নির্ভরশীল। কিন্তু সকাল থেকে ৩/৪ টার আগ মুহূর্ত পর্যন্ত পানির লাইনে পানি থাকে না। এরপর ২/৩ ঘন্টা মোটামুটি পানি আসলে ও সন্ধ্যার পর থেকে আবার লাইনে পানি থাকে না। বিশেষ করে শুক্রবার হলে তো আর কথা নেই সকাল থেকে বিকাল ৩/৪ টা পর্যন্ত পানি থাকে না। সকাল থেকে বিকেল অবধি রান্না-বান্না, গোসল,সহ যাবতীয় কাজে পানি অত্যন্ত জরুরি কিন্তু এসময় পানি পাওয়া যায় না।

এব্যাপারে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নি। ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মখলিছুর রহমান কামরান এর সাথে আলাপ করলে তিনি বলেন, আমি বিষয়টি অবগত আছি। পানির সংকট দীর্ঘদিনের। পানির সংকট নিয়ে কাজ করছি। ইদানিং ইউএনডিপির আর্থিক সহযোগিতা ও সিলেট সিটি করপোরেশন কতৃক প্রদত্ত একটি গভীর নলকুপ স্হাপন করেছি। এবং নরশিংটিলা বাগবাড়ী চৌধারী টিলায় একটি গভীর নলকুপের কাজ চলমান রয়েছে। আশা করি এই নলকূপের কাজ শেষ হলে পানির সংকট কাটিয়ে উঠতে পারবো। আর অবৈধ সংযোগের বিষয়টি আমার জানা নেই তবে বিষয় টা খতিয়ে দেখবো এবং অবৈধ সংযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

তিনি বলেন, ‘আমার এলাকায় কোনো দিন পানির সংকট ছিলো না। তবে গত কয়েক বছর থেকে পানির সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এসব বিষয়ে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেও কোন সমাধান হচ্ছে না। তিনি বলেন, পানি সংকটের একমাত্র কারণ হচ্ছে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতি। তারা নিয়মিত ডিউটি করে না। তাছাড়া আমাদের এলাকার পানির লাইন থেকে অন্য এলাকায় পানি সরবরাহ করা হয়। যে কারণে এ সমস্যা হচ্ছে।

এলাকাবাসী ও সচেতন মহল বাগবাড়ী নরশিংটিলার পানি সংকট নিরসনে গৃহিত পদক্ষেপ ও সিটির পানির লাইনে অবৈধভাবে মোটর সংযোগ কারীদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও সিসিক মেয়র সহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছেন।





সকল বিভাগ এর আরও খবর

আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০
বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত
বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন
ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত
বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন
ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)