মঙ্গলবার ● ৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ২৫ টি পূজা মন্ডপে শাড়ী বিতরণ
বিশ্বনাথে ২৫ টি পূজা মন্ডপে শাড়ী বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি :: সার্বজনীন শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে সিলেটের বিশ্বনাথে প্রায় ৩০০ সনাতন ধর্মালম্বীদের ব্যক্তিগত উদ্যোগে শাড়ী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ও উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
মঙ্গলবার ৫ অক্টোবর দুপুরে উপজেলা বিআরডিবি হলরুমে ২৫টি পূজা মন্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে তিনি এ শাড়ি হস্তান্তর করেন।
উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়ার সভাপতিত্বে শাড়ী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান, থানার অফিসার ইন- চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, ওসি তদন্ত রমা প্রশাদ চক্রবর্তি, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ সম্পাদক আব্দুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে।
এসময় উপজেলা আওয়ামী লীগের ও উপজেলার ২৫টি পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে