মঙ্গলবার ● ৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে নদীতে ডুবে শিশু নিখোঁজ
আত্রাইয়ে নদীতে ডুবে শিশু নিখোঁজ
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে খালার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে আঁখি (১১) নামের এক শিশু। শিশু আঁখি নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের তনশিয়ালা গ্রামের আশরাফুল ইসলামের কন্যা।
জানা যায়, আঁখি তার মায়ের সাথে উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে খালার বাড়ি বেড়াতে আসে। সেখানে গতকাল মঙ্গলবার বাড়ি সংলগ্ন আত্রাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুব দিয়ে সে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুজি করে তার সন্ধান করতে পারেনি। এদিকে সংবাদ পেয়ে রাজশাহী থেকে ডুবুরীদল এসে আত্রাই নদীতে উদ্ধার তৎপরতা চালায়। সংবাদ পেয়ে আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম ও আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫ টা) ডুবুরীদল নিখোঁজ আঁখিকে উদ্ধার করতে পারেনি।





আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত