শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ার ৪ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ শিক্ষার্থীর বাল্যবিবাহ
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ার ৪ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ শিক্ষার্থীর বাল্যবিবাহ
মঙ্গলবার ● ৫ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ার ৪ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ শিক্ষার্থীর বাল্যবিবাহ

প্রর্তীকি ছবি কুষ্টিয়া প্রতিনিধি :: করোনাকালীন সময়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৪ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থীর বাল্য বিবাহ সম্পন্ন হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দু’টি মাদ্রাসা ও দু’টি হাইস্কুল। দয়রামপুর ইসলামিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণি থেকে দাখিল পরীক্ষার্থী পর্যন্ত বিয়ে হয়েছে ১৯ জনের। মহেন্দ্রপুর দারুস সুন্নাহ বালিকা আলিম মাদরাসার বিয়ে হয়েছে ২১ জনের। মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জনের এবং চরভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ২২ জনের বিয়ে হয়েছে। এছাড়া দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীরও বাল্যবিবাহ হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে রফিকুল ইসলাম নামের এক অভিভাবক জানান, করোনার মধ্যে আতঙ্কিত হয়ে এমন সিদ্ধান্ত তারা নিয়েছেন। দেশ কখনো স্বাভাবিক হবে কি না বা বেঁচে থাকবেন কি-না এমন চিন্তা থেকে বিয়ে দিয়েছেন।অপর অভিভাবক মনিরুল ইসলাম জানান, দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল। আর কখনো খুলবে কি না তার নিশ্চয়তা ছিল না। তাছাড়া আগে অনেক মেয়েরই ৮ থেকে ৯ বছরেও বিয়ে হয়েছে। কম বয়সে বিয়ে দিলে সমস্যা কি?
মহেন্দ্রপুর দারুস সুন্নাহ বালিকা আলিম মাদরাসার অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের অনুপস্থিতি দেখে খোঁজ নিতে গিয়ে জানতে পেরেছি অনেকের বিয়ে হয়ে গেছে। তবে বিবাহিত শিক্ষার্থীদের মধ্যে অনেকে এখনো নিয়মিত ক্লাস করছে। দয়ারামপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার রাশিদুল ইসলাম বলেন, করোনার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান দেড় বছরের মতো বন্ধ ছিল। এই সময়টাতে অনেকের বাল্যবিবাহ হয়েছে জানতে পেরেছি। তাছাড়া আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। আমরা কিছু অভিভাবকের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন আর্থিক অসচ্ছলতার কারণে তারা তাদের মেয়েকে বিয়ে দিয়েছে। মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম খান বলেন, করোনাকালে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী বিদ্যালয় থেকে ঝরে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের অনেক মেয়েরই বাল্যবিবাহ হয়েছে যা আমরা প্রতিষ্ঠান খোলার পর জানতে পেরেছি।চরভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ খান বলেন, এলাকার মানুষের মধ্যে শিক্ষার হার কম। আর্থিক অসচ্ছলতা এবং স্কুল বন্ধ থাকায় অনেক শিক্ষার্থীর বাল্যবিবাহ দিয়েছেন অভিভাবক।দয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম বলেন, স্কুল খোলার পর জানতে পারি আমাদের প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বিয়ে হয়েছে। জানা গেছে, পারিবারিক অসচ্ছলতা এবং ভালো পাত্র পাওয়ার কারণে বিয়ে দিয়েছে।এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ জানান, করোনাকালে স্কুল বন্ধ থাকা অবস্থায় বিয়ে হওয়ার কারণে জানতে পারিনি। তবে সংবাদ পেলে তাৎক্ষণিক ইউএনও ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে দিয়ে আমরা এমন বিয়ে বন্ধের ব্যবস্থা করে থাকি। এ ব্যাপাওে ুমারখালী ইউএনও’র বক্তব্য নেয়ার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)