শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » জাহেদ ও তৈয়বকে রাউজান প্রেস ক্লাবের সদস্য থেকে বহিস্কার
প্রথম পাতা » চট্টগ্রাম » জাহেদ ও তৈয়বকে রাউজান প্রেস ক্লাবের সদস্য থেকে বহিস্কার
মঙ্গলবার ● ১২ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাহেদ ও তৈয়বকে রাউজান প্রেস ক্লাবের সদস্য থেকে বহিস্কার

ছবি : সংবাদ সংক্রান্ত রাউজান প্রতিনিধি :: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাউজান প্রেস ক্লাবের সদস্য পদ থেকে তিন মাসের জন্য দুইজন সদস্যকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। ১২ অক্টোবর মঙ্গলবার সকালে রাউজান প্রেস ক্লাবের জরুরী সভায় এই সিন্ধান্ত নেওয়া হয়। বহিস্কারকৃত দুই সদস্য হলো জাহেদুল আলম (পূর্বকোন), তৈয়ব চৌধুরী (পূর্বদেশ)। রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন জুবাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জরুরী সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, এম. বেলাল উদ্দীন, প্রদীপ শীল, সহ সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, শাহেদুর রহমান মোরশেদ, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমির হামজা, সদস্য লোকমান আনচারী, শাহাদাত হোসেন সাজ্জাদ, মোহাম্মদ আরাফাত হোসাইন, মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ। সভায় গঠনতন্ত্রের ১২ অনুচ্ছেদের ক, খ, গ, ঘ, ঙ, চ ও ছ ধারার আলোকে সংগঠন বিরোধী কার্যকালাপে জড়িত ও ভূঁইফোড় সংগঠনের সদস্য হওয়ায় জাহেদুল আলম ও তৈয়ব চৌধুরীকে তিন মাসের জন্য সাময়িক ভাবে বহিস্কার করার সিন্ধান্ত গৃহীত হয়। আগামী তিন মাসের মধ্যে সংগঠন বিরোধী কার্যকালাপে জড়িত হওয়ার কারণ ও আনিত অন্যান্য অভিযোগ খন্ডন করে লিখিত ভাবে সভাপতি /সম্পাদক বরাবরে আবেদন করলে সভার মাধ্যামে পরবর্তী সিন্ধান্ত ও করণীয় নির্ধারণ করবে প্রেসক্লাব। অন্যতায় তিন মাস পর স্থায়ী বহিস্কার করার নীতিগত সিন্ধান্ত নেওয়া হয় সভায়। এছাড়া আগামী ২১ অক্টোবর সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়। একই ভাবে ডিসেম্বর মাসে বার্ষিক বনভোজনের সিন্ধান্ত নেওয়া হয়। সুবিধা জনক তারিখে এই বনভোজ অনুষ্ঠিত হবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার জেলার সেন্টমাটিন দ্বীপে। বনভোজনে যাওয়া-আসা হবে বিলাস বহুল নৌ বিহারে।
রাউজানে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ
রাউজান :: চট্টগ্রামের রাউজানে মহা সপ্তমীর দিনে বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। গতকাল ১২ অক্টোবর দুপুরে প্রথমে ঢেউয়াপাড়া (জলিল নগর বাস ষ্টেশনস্থ) শ্রী শ্রী জগন্ন্াথ সেবাশ্রম দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এসময় উদয়াচল সংসদ পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. নির্মল কুমার ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক শিক্ষক দিবাকর বোস বাবু প্রেসক্লাব নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানান। প্রেসক্লাব নেতৃবৃন্দ জগন্নাথ সেবাশ্রমে উদয়াচল সংসদ কর্তৃক আয়োজিত দুর্গাপূজায় আগত দর্শনার্থীর সাথে কৌশল বিনিময় করেন। পূজা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দীলিপ কুমার চৌধুরী, উদয়াচল সংসদের সভাপতি ধীলন মুহুরী, উপদেষ্ঠা যদু গোপাল পালিত, পুজারী পলাশ চক্রবর্তী। প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইউসুফ উদ্দিন, সহ সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমির হামজা, সদস্য লোকমান আনচারী, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, মোহাম্মদ আরাফাত হোসাইন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ।
দায়িত্বশীলতার সাথে রাউজানের সাংবাদিকরা কাজ করছেন : মেয়র জমির উদ্দিন পারভেজ
রাউজান :: চট্টগ্রামের রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, সততা ও দায়িত্বশীলতার সাথে রাউজানের সাংবাদিকরা কাজ করছেন দীর্ঘদিন থেকে। হলুদ সাংবাদিকতা আবরনে কিছু ভূঁইফোর সৃষ্টি হলেও প্রকৃত সাংবাদিকতায় কোন প্রভাব পড়বে না। দৃঢ়তা ও একাগ্রতায় কলম সৈনিকদের বাস্তব লেখনি দেশ আজ উন্নত বিশ্বের কাতারে উন্নীত হয়েছে। সরকারের উন্নয়নমূখী কর্মকান্ড ও শেখ হাসিনার রূপকল্প ভিশন টুয়েন্টি টুয়েন্টি আমরা সফল হয়েছি। আমরা মধ্যম আয়ের দেশের স্বীকৃতি অর্জন করেছি। এবার ভিশন এক চল্লিশ বাস্তবায়নে সরকার কাজ করছেন। ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিনত হবে শেখ হানিার নেতৃত্বে। তাই ২০৪১ সালের রূপকল্প বাস্তবায়নে সাংবাদিকদের আরো বেশি ভূমিকা রাখতে হবে। তিনি গতকাল ১২ অক্টোবর বিকালে রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে উপরোক্ত কথা গুলো বলেন। রাউজান রাবার বাগানস্থ গিরি ছায়ায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম। এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমির হামজা, সদস্য লোকমান আনচারী, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, মোহাম্মদ আরাফাত হোসাইন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ।
রাউজান প্রেসক্লবের নতুন সদস্য হলেন জিয়াউর রহমান
রাউজান :: রাউজান প্রেসক্লবের নতুন সদস্য হলেন মোহাম্মদ জিয়াউর রহমান। গতকাল ১২ অক্টোবর মঙ্গলবার রাউজান প্রেসক্লাবের সভায় সর্ব সম্মতি ক্রমে এই সদস্য পদ দেওয়া হয়। জিয়াউর রহমান রাউজান টাইমস ও প্রিয় কাগজ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাউজান প্রেসক্লাবে সদস্য পদের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রেসক্লবের তিনটি সভায় সদস্য পদ পর্যালোচনার পর সর্বশেষ ১২ অক্টোবরের সভায় তাকে সদস্য পদ দেওয়া হয়। পরে নবাগত সদস্য মো. জিয়াউর রহমানকে ফুলদিয়ে বরণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইউসুফ উদ্দিন, সহ সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন জুবায়ের, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমির হামজা, সদস্য লোকমান আনচারী, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, মোহাম্মদ আরাফাত হোসাইন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ।





চট্টগ্রাম এর আরও খবর

পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)