শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
সোমবার ● ১৮ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে আরিফুল ইসলাম (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ ১৮ অক্টোবর সোমবার সকাল আনুমানিক সাতটার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আরিফুল ইসলাম ঐ গ্রামের হানিফ মাস্টার বাড়ি প্রকাশ সফি মোল্লা বাড়ির আবুল কাসেম এর বড় ছেলে। নিহত আরিফুল ইসলামের পিতা আবুল কাসেম জানান, দীর্ঘদিন যাবৎ তার বড় ছেলে আরিফ মাদকাসক্ত ছিলো। সবসময় নেশার টাকার জন্য ঘরের মধ্যে অস্বাভাবিক আচরণ করতো। তার যন্ত্রণায় পরিবারের সবাই অতিষ্ট হয়ে গেছে। রবিবার জোরারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করতে গেছিলাম কিন্তু থানা পুলিশ আমাকে বুঝিয়ে বলে তাকে আরও বেশি করে যত্ন নিতে এবং বুঝাতে। তাই অভিযোগ দায়ের করা হয়নি। সোমবার সকালে সবার অগোচরে বাড়ি থেকে দূরে হিঙ্গুলী খালের পাশে বাগানে ৩৫ ফুট উপরে উঠে সেগুন গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত আরিফুল ইসলাম এর স্ত্রী আমেনা বেগম বলেন, তিন বছর আগে আমাদের বিয়ে হয় এবং ১৫ মাস বয়সী আশরাফুল ইসলাম জাহিদ নামে একটা পুত্র সন্তান রয়েছে। আমার স্বামী গাড়ি চালাতো তবে একদিন কাজ করে কয়েকদিন ঘরে থাকতো এবং নেশার টাকার জন্য ঘরের মধ্যে অস্বাভাবিক আচরণ করতো সেই সাথে আমাকেও মাঝে মাঝে মারধর করতো। তাই আমি রবিবার দুপুরে বাবার বাড়িতে চলে যাই। সোমবার সকালে তার আত্মহত্যার খবর পেয়ে ছুটে আসি। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কান্তি দে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ৩৫ ফুট উপরে সেগুন গাছের মগডালে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগলো অবস্থা থেকে আরিফুল ইসলাম এর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)