শনিবার ● ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে ধর্মীয় সহিংসতা প্রতিরোধে প্রতিবাদ সমাবেশ
নবীগঞ্জে ধর্মীয় সহিংসতা প্রতিরোধে প্রতিবাদ সমাবেশ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের হত্যা, ধর্ষন, পূজা মন্ডপ ও বাড়িতে হামলা,ধর্মীয় সহিংসতার প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গনে জাতীয় কর্মসূচির আলোকে নবীগঞ্জ উপজেলার সনাতন সম্প্রদায়ের সকল সংগঠনের সহযোগীতায় ২৩ অক্টোবর শনিবার সকালে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এডভোকেট গতিগোবিন্দ দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, উপজেলা রামকৃষ্ণ সেবা সংঘের সভাপতি অধ্যাপক যতীন্দ্র চন্দ্র দাশ সামন্ত, ইসকন অধ্যক্ষ বিপিন বিহারী দাস, ইসকন সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, উপজেলা লোকনাথ সেবাসংঘের সাবেক সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য,উপজেলা পুজ উদযাপন পরিষদের সহ সভাপতি রঙ্গলাল রায়, বিকাশ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক নীলকন্ঠ দাশ সামন্ত নন্টী,পৌরসভা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি বিপুল দেব, সাধারণ সম্পাদক প্রাণেশ দেব,আখড়া পরিচালনা কমিটির সাধারন সম্পাদক বিধান ধর,লোকনাথ সেবা সংঘের সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশ, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রত্নদীপ দাস প্রমূখ।
পরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় নিহতদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
বক্তারা বলেন,কুমিল্লার নানুয়ার দিঘীরপাড় পুজা মন্ডপে পুর্ব পরিকল্পিতভাবে পবিত্র কোরআর শরীফ গ্রন্থ রেখে দোষ চাপিয়ে দেশে সংখ্যালঘুদের উপর একের পর এক হত্যা,হামলা,ভাংচুরসহ ধর্মীয় সহিংসতা এখন থেকে প্রতিরোধ করা হবে। ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সরকার দৃষ্টান্তমুলক কঠোর ব্যবস্থা না নিলে পরবর্তীতে আরো কঠোর কর্মসুচী দেওয়া হবে।
সমাবেশে সার্বিক সহযোগীতা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদ, ইসকন, রামকৃষ্ণ সেবা সংঘ, লোকনাথ সেবা সংঘ, সৎসঙ্গ, উপজেলা গীতা পরিষদ, উপজেলা ছাত্র ঐক্য পরিষদ, উপজেলা ও পৌর হিন্দু যুব পরিষদ, উপজেলা ও পৌর জাতীয় সেচ্ছাসেবক মহাজোট, উপজেলা বিদ্যার্থী সংসদ,ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদ এর সকল নের্তৃবৃন্দ।





কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে