শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
শনিবার ● ২৩ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ছবি : সংবাদ সংক্রান্ত জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিদেশে বসে মিথ্যা অপপ্রচার তথ্য সন্ত্রাসের শামিল। এই তথ্যসন্ত্রাস ও মির্জা ফখরুলদের অপপ্রচার সাম্প্রদায়িক হামলাকারীদের রক্ষা করার একটি অপকৌশল মাত্র। শনিবার দুপুরে ঝিনাইদহ জেলা শিল্পকলা একডেমীতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত যারা বাংলাদেশে আজকে যে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে আঘাত হানলো। আজকে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সামাজিক প্লাটফর্মের উপর ভর করে, অপপ্রচার করে, তথ্যসন্ত্রাস করে, দেশে-বিদেশে বসে তথ্যসন্ত্রাস করে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে তারা দায় দেয় কাদের!। মির্জা ফখরুল ইসলাম কাদের বিরুদ্ধে অভিযোগ দেয়? বলে সরকার ! সরকারি দল! এটা হলো একটি অপপ্রচার। মির্জা ফখরুলদের এই অপপ্রচার আর তথ্য সন্ত্রাস সাম্প্রদায়িক সন্ত্রাসদের রক্ষা করার একটি কৌশল। তৃণমুল নেতাকর্মীদের উদ্দেশ্যে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন সাম্প্রদায়িক হামলার মধ্য দিয়ে ওরা দ্বিধাবিভক্ত করতে চাইছে। তাই বিএনপির এই অপরাজনীতির বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। আপনাদের কাজ করতে হবে। আপনারাই এ দেশের আসল মালিক। আপনারাই হলেন আসল পাহারাদার। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপির সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম অপু, এ্যাড. আজিজুর রহমান, তৈয়ব আলী জোয়ার্দ্দার, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাসসহ অন্যান্যরা। বর্ধিত সভায় ঝিনাইদহের ৬ টি উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের ক্ষমতার অপব্যবহার অভিযোগে মানববন্ধন

ঝিনাইদহ :: ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ঝিনাইদহের স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার বেলা ১১টার দিকে শহরের ব্যাপারীপাড়া এলাকার জোড়াপুকুর এলাকায় এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন শেষে ঝিনাইদহ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, শ্রীকৃষ্ণ ভান্ডারের মালিক সুব্রত সাধুখাঁ, জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সুশীল কুমার, বাগাট মিষ্টান্ন ভান্ডারের মালিক সুব্রত ঘোষসহ প্রমুখ ব্যবসায়ী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি নাসিম উদ্দীন। লিখিত বক্তব্যে বলা হয়, ঝিনাইদহের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের বেপরোয়া কর্মকান্ডে ক্ষুদ্র, মাঝারী উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অতিষ্ঠ। তিনি অভিযানের নামে র্দুর্ণীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতা করে যাচ্ছেন। তিনি ২০১৭ সালের ১৭ জুলাই যোগদানের পর থেকে জেলার ৬টি উপজেলার বিভিন্ন বীজের দোকান, তেলপাম্প, ব্রেড ফ্যাক্টরি, চানাচুর কারখানা, রেস্টুরেন্ট, হোটেল-রেস্তোরাঁ, বেকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দশ হাজার থেকে শুরু করে লক্ষাধিক টাকা জরিমানা করে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্থ করছেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, সুচন্দন মন্ডল ব্যবসায়ীদের অফিসে ডেকে নিয়ে জরিমানা ও ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করার ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা দাবি করেন। তার চাহিদা পূরণ না হলে ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করাসহ তাকে বিভিন্নভাবে হয়রানি করেন। ঝিনাইদহ শহরের অগ্নিবীনা সড়কের বিশিষ্ট ব্যবসায়ী শহীদ বীজ ভান্ডারের মালিক শহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সুচন্দন মন্ডলের কারণে এখন ব্যবসা করাই দুরূহ হয়ে পড়েছে। তার ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে গিয়ে ব্যবসার পুঁজি হারানোর উপক্রম হয়েছে। কয়েকদিন আগে তার বীজের দোকানে (শহীদ বীজ ভান্ডার) অভিযান চালিয়ে ২ লাখ ২৯ হাজার ৫শ’ টাকা জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিকের মাধমে আদায় করেন, যা সম্পুর্ন অবৈধ। জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম অভিযোগ করেন, সুচন্দন নিজেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে টাকা আদায় করে বেড়ান। সৎ ব্যবসায়ীদের কাছে সুচন্দন মন্ডল এখন ‘মূর্তিমান আতংক’ বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী নেতা নাসিম উদ্দীন বলেন, “সুচন্দন মন্ডলের চাঁদাবাজির বিষয়ে আমরা জেলা প্রশাসনকে অবহিত করেছি। কিন্তু তার আচরণ পরিবর্তন হয়নি। এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য নয়। যাদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে তা বিধি মোতাবেক করা হয়েছে। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় তার বিরুদ্ধে এমন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলা চরম অন্যায় বলে তিনি মনে করেন। তিনি বলেন, মনোরঞ্জন সাধুখা বেশি দামে তেল বিক্রি করছিল। এ জন্য তাকে জরিমনা করা হয়। সুশীল ব্রাদার্স মেয়াদুত্তীর্ন পন্য বিক্রি করছিল। তার দোকানে তা সাজিয়ে রাখা হয়। সততা বেকারীতে সাল্টু মিশিয়ে পন্য তৈরী করা হচ্ছিল। শরিফুলের ভাড়া করা পাম্পে ভোক্তা অভিযান চালায়নি। চালিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। তাচাড়া শহীদ বীজ ভান্ডারে কোন জরিমানা নয়, কৃষকদের ক্ষতিপুরণের টাকা আদায় করে দেওয়া হয়েছে বলে সুচন্দন মন্ডল জানান।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)