শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে খাজাঞ্চী ইউপি চেয়ারম্যানের সাংবাদিকদের সাথে মতবিনিময়
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে খাজাঞ্চী ইউপি চেয়ারম্যানের সাংবাদিকদের সাথে মতবিনিময়
শনিবার ● ২৩ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে খাজাঞ্চী ইউপি চেয়ারম্যানের সাংবাদিকদের সাথে মতবিনিময়

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন। তার (গিয়াস) বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্তসাৎ’র মিথ্যা অভিযোগ এনে অপপ্রচারের প্রতিবাদে শনিবার (২৩ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ ভবনে চেয়ারম্যানের কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন বলেন, প্রকল্পের টাকা যেখানে উত্তোলনই করা হয়নি, সেখানে টাকা আত্তসাৎ করার অভিযোগ উঠে কিভাবে তা আমার জানা নেই।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য পরিষদের পক্ষ থেকে এলাকাবাসীর সাথে একাধিকবার যোগাযোগ করি আমরা (চেয়ারম্যান-মেম্বার), সম্প্রতি প্রকল্পটি নিয়ে এলাকাবাসী দুটি পক্ষে বিভক্ত হওয়ার ফলে এলাকার পরিস্থিতি শান্ত রাখার জন্য মুরব্বীরা আমাদেরকে ওই প্রকল্প আর বাস্তবায়ন না করার কথা জানান।

এর প্রেক্ষিতে পরিষদের সিদ্ধান্ত মোতাবেক প্রকল্প চেয়ারম্যানের মাধ্যমে প্রকল্প দুটির বরাদ্ধকৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন আরো বলেন, প্রকল্পের টাকা আত্তসাৎ করার অভিযোগ এনে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এলাকাবাসীর একাংশ কর্তৃক যে অভিযোগ দায়ের করা হয়েছে, তাতে অভিযোগকারীরা আমার (গিয়াস) বা প্রকল্প চেয়ারম্যানের নাম উল্লেখ করেনি।

অথচ বিষয়টি নিয়ে বিভিন্ন স্যোসাল মিডিয়া কিংবা অনলাইন পত্রিকায় আমার (গিয়াস) কিংবা মসজিদের ছবিসহ নিউজ প্রকাশ করা হয়েছে। তাতেও আবার আমাদের কিংবা সংশ্লিস্ট দপ্তরের কারও (ইউএনও, পিআইও, ইউপি চেয়ারম্যান, প্রকল্প চেয়ারম্যান) বক্তব্য নেওয়া হয়নি।

চেয়ারম্যান-মেম্বার বলে কি আমরা আত্তপক্ষ সমর্থনের কি কোন সুযোগও পাই না। বিষয়টি জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা ক্ষতিয়ে দেখবেন বলে দাবী থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ সিরাজ উদ্দিন মেম্বার, ২নং ওয়ার্ডের মেম্বার মিছিরুল ইসলাম, ৩নং ওয়ার্ডের মেম্বার বখতিয়ার আহমদ, ৭নং ওয়ার্ডের মেম্বার হাবিবুল রহমান হাবিব প্রমুখ।

ওই প্রকল্প দুটির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়।





আর্কাইভ