সোমবার ● ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জাতীয় যুব দিবস উদযাপিত
রাঙামাটিতে জাতীয় যুব দিবস উদযাপিত
রাঙামাটি :: “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে রাঙামাটিতে জাতীয় যুব দিবস -২০২১ উপলক্ষে আলোচনাসভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জাতীয় যুব দিবস-২০২১ উপলক্ষে সোমবার (০১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী’র সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর এর আহবায়ক ও পরিষদ সদস্য ইলিপন চাকমা, পরিষদ সদস অংসুছাইন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহিদুল ইসলাম ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে একমাত্র দেশের যুব সমাজ। পরিবার, সমাজ, দেশ ও জাতির জন্য যুব সমাজ একটি বিরাট সম্পদ। এই সম্পদকে যাতে প্রকৃত সম্পদ হিসেবে গড়ে তোলা যায় তার জন্য সরকার, যুব উন্নয়ন অধিদপ্তর এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করবে। যুব সমাজকে নিয়ে সরকারের মহাপরিকল্পনা আছে যাতে আর কোন যুবক যুবতী বেকার না থাকে এবং সমাজের জন্য বোঝা না হয়। সেই লক্ষে যুব সমাজকে কারিগরীভাবে প্রশিক্ষিত এবং সম্পদে পরিণত করে কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে অগ্রণী ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়।





ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত