শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় » জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তে জনজীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে : টিপু
প্রথম পাতা » জাতীয় » জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তে জনজীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে : টিপু
বৃহস্পতিবার ● ৪ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তে জনজীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে : টিপু

ছবি : সংবাদ সংক্রান্তবিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু এক বিবৃতিতে বলেছেন, করোনা মহামারির কারণে এমনিতেই দেশের অর্থনীতি তীব্র সংকটে জর্জরিত। তার উপর সরকার দলীয় বাজার সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ দিশেহারা। এমতাবস্থায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তে জনজীবনে আরও ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। সরকারের ঘোষণা অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে পনর টাকা বাড়ার ফলে দেশের অর্থনীতি নতুন করে আরও একবার চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফলে দেশের মানুষ মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো অসহায় অবস্থায় নিপতিত হবে।

তিনি বলেন, সরকার দলীয় মন্ত্রী এমপিদের দুর্নীতি লুটপাটের কারণে দেশের অর্ধেকের বেশী মানুষ ইতোমধ্যেই দরিদ্রসীমার নিচে নেমে এসেছে। তার উপর জালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে দেশের কৃষিশিল্প, বিদ্যুৎ, ব্যবসা-বাণিজ্য সব ক্ষেত্রে আরও ভয়াবহ স্থবিরতা নেমে আসবে। কৃষি উৎপাদন কমলে জনজীবনে হাহাকার নেমে আসবে। এমতাবস্থায় কোনভাবেই ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বরদাস্ত করা যায়না।

আবু হাসান টিপু আরও বলেন, জ্বালানি ও খনিজ স¤পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে “বিশ্ববাজারে ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অন্যান্য দেশ জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করছে’ এই দাবী করে ভারতে ডিজেলের বাজার মূল্য প্রতি লিটার ১২৪.৪১ টাকা বললেও প্রকৃত চিত্র ভিন্ন। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন বলছে আজকেও ভারতে ডিজেলের দাম ১১.৭৫ রুপি কমে ৮৬.৬৭ রুপিতে বিক্রি হচ্ছে। বিশ্বের পরাশক্তি দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনা শুরু হতেই বিশ্ব জুড়ে কমতে শুরু করেছে তেলের দাম। যুক্তরাষ্ট্রে তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে নেমে এসেছে।

তিনি বলেন সরকারের এই গতানুগতিক ও মনগড়া ‘আন্তর্জাতিক বাজারের দোহাই ও লোকসানের অজুহাত’ ছুড়ে ফেলে অবিলম্বে ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।





জাতীয় এর আরও খবর

৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)